কলকাতা জুড়ে যান চলাচলে কড়াকড়ি! বিকেল ৪টা থেকে ভোর ৪টে পর্যন্ত কোথায় কোথায় বন্ধ থাকবে রাস্তা?

আলোর উৎসব দীপাবলি উপলক্ষে মা কালীর আরাধনায় সেজে উঠেছে গোটা শহর। পুজো উপলক্ষ্যে আজ, সোমবার কালীপুজোর দিনে শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। ট্রাফিক নিয়ন্ত্রণে থাকার কারণে নির্দিষ্ট কিছু রুটে গাড়ি চলাচল ও পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।

ভারী গাড়ির চলাচলে নিষেধাজ্ঞা:

কলকাতা ট্রাফিক পুলিশের নির্দেশিকা অনুযায়ী, আজ সোমবার সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভারী পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না। শুধুমাত্র জরুরি পরিষেবার গাড়িগুলিকে এই নির্দেশিকার বাইরে রাখা হয়েছে।

বিকেল ৪টা থেকে নিয়ন্ত্রণাধীন রাস্তা:

আজ বিকেল ৪টে থেকে মঙ্গলবার ভোর ৪টে পর্যন্ত শহরের বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রধানত যে রাস্তাগুলিতে এই নিয়ন্ত্রণ জারি থাকবে, সেগুলি হল:

বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট

সূর্য সেন স্ট্রিট

আরবি অ্যাভিনিউ

চেতলা সেন্ট্রাল রোড

রাজা রামমোহন রায় সরণি

বিধান সরণি ও হরি ঘোষ স্ট্রিটের মধ্যে ভীম ঘোষ লেন

এপিসি রোড ও বিধান সরণির মধ্যে কেশবচন্দ্র সেন স্ট্রিট

বিধান সরণি ও বিবেকানন্দ রোডের মধ্যবর্তী বিধান সরণি

মুদিয়ালি রোড

লেনিন রোড

টালিগঞ্জ রোড

বাগদিপাড়া রোড

পরিবর্তিত বাস রুট ও ওয়ান ওয়ে:

বনমালী নস্কর রোড দিয়ে যাতায়াতকারী বাসগুলিকে তালাতলা রোড, স্টেট গ্যারেজ এবং উপেন ব্যানার্জি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

এস-৩১, এসডি০-৪১, ২১ এবং শিলপাড়া থেকে শিয়ালদহগামী বাস প্রয়োজনে বীরেন রায় রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে।

আজ সকাল ৬টা থেকে স্ট্র্যান্ড রোড (ইস্ট) এবং ব্রেবোর্ন রোডে ওয়ান ওয়ে যান চলাচল করবে। স্ট্র্যান্ড রোডে (ইস্ট) গাড়িগুলিকে হাওড়া ব্রিজের ইস্টার্ন এন্ড থেকে ব্রেবোর্ন রোড ধরার জন্য ঘুরিয়ে দেওয়া হতে পারে।

যেখানে পার্কিং নিষিদ্ধ:

এছাড়াও, আজ বিকেল ৪টে থেকে মঙ্গলবার ভোর ৪টে পর্যন্ত নিম্নলিখিত রাস্তাগুলিতে গাড়ি পার্কিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে:

প্রিন্স আনোয়ার শাহ রোড

উপেন ব্যানার্জি রোড

বীরেন রায় রোড

পাঠকপাড়া রোড

আর্য সমিতি রোড

সিদ্ধিনাথ চ্যাটার্জি রোড

সন্তোষপুর অ্যাভিনিউ

জেমস লং সরণি

এমএল গুপ্ত রোড

গড়ফা মেন রোড

এম এসসি রোড

কালীপুজোর ভিড় ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এই বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে, গন্তব্যে পৌঁছানোর আগে পরিবর্তিত রুটগুলি দেখে নেওয়ার জন্য।