ধনতেরাসে সোনা নয়, ঝাড়ু কিনুন! রাতারাতি বদলে যাবে ভাগ্য? লক্ষ্মী লাভের সহজ টোটকা ফাঁস

ধনতেরাসের (Dhanteras) দিনে সোনা কেনা শুভ—এই প্রচলিত ধারণা সকলের জানা। তবে সোনার আকাশছোঁয়া দামের কারণে সকলের পক্ষে লাখ টাকার গয়না কেনা সম্ভব হয় না। তাই এই বিশেষ দিনে অনেকেই রূপো বা পিতলের জিনিস কেনেন। তবে এই বছর অনেকে ভিড় জমাচ্ছেন একটি বিশেষ জিনিস কিনতে – তা হলো ঝাড়ু।

আসলে, প্রচলিত বিশ্বাস হলো, ধনতেরাসের দিন একটি নতুন ঝাড়ু কিনে আনলেও নাকি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। পুরাণ মতে, ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়। কারণ ঝাড়ু ঘরের ময়লা ও অশুভ শক্তি দূর করে। তাই অনেকের বিশ্বাস, ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে তা বাড়ির দারিদ্র্য দূর করে সমৃদ্ধি নিয়ে আসে। একইসঙ্গে এও মনে করা হয় যে, এই দিনে নতুন ঝাড়ু কিনলে বছরের বাকি সময় ঘরে অর্থ ও শান্তি বজায় থাকে এবং ঋণ থেকে মুক্তি মেলে।

কখন কিনবেন, কোথায় রাখবেন?

ঝাড়ু কেনার সবচেয়ে শুভ সময় হলো সন্ধ্যার আগে, অর্থাৎ সূর্যাস্তের পূর্বে। এই সময়েই মা লক্ষ্মীকে ঘরে আহ্বান করা হয় বলে মনে করা হয়। আর ঝাড়ু রাখার স্থান নিয়েও রয়েছে বিশেষ বিশ্বাস। প্রচলিত মতে, ঝাড়ু যদি দরজার পেছনে বা বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে রাখা যায়, তাহলে শুভ ফল মেলে। এতে করে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি দূরে থাকে এবং ঘরে ধনসম্পদ আগমন ঘটে।