রাজ্য সরকারের নতুন স্কলারশিপ প্রকল্পে ঢুকবে মোটা টাকা, কারা পাবেন ২৭,৫০০ টাকা?

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সামাজিক ও আর্থিক সহায়তামূলক প্রকল্প চালু করেছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো ভাতার পর এবার প্রকাশ্যে এলো নয়া প্রকল্পের কথা—’ঐকশ্রী’ স্কলারশিপ। পড়াশোনার ক্ষেত্রে অর্থাভাব দূর করতে মূলত সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে।পূজোর মরশুমেই এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ দিন ৩০ নভেম্বর।কত টাকা মিলবে এই স্কলারশিপে?ঐকশ্রী স্কলারশিপে মূলত সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের ক্লাসের স্তর হিসেবে স্টাইপেন্ড দেওয়া হবে। স্কলারশিপের ধাপ ও অর্থের পরিমাণ নিম্নরূপ:ক্লাসের স্তরটাকার পরিমাণদ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী১১০০ টাকা (বার্ষিক)ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী৫৫০০ টাকা (বার্ষিক)একাদশ ও দ্বাদশ শ্রেণী১০,২০০ টাকা (বার্ষিক)স্নাতক ও স্নাতকোত্তর স্তর৬,৪০০ টাকা (বার্ষিক)পিএইচডি কোর্স৯,৩০০ টাকা (বার্ষিক)ইঞ্জিনিয়ারিং কোর্স২৭,৫০০ টাকা (বার্ষিক)কীভাবে করবেন আবেদন?এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের সরকারি পোর্টালে যেতে হবে।১. প্রথমে https://wbmdfcscholarship.in/ পোর্টালে যান।২. সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করুন।৩. পোর্টালে প্রকাশ্যে আসা ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি সহ জমা দিন।আবেদন জমা দেওয়ার পর সরকারের পক্ষ থেকে পাঠানো নথিগুলির সত্যতা যাচাই করা হবে। এরপরই যোগ্য ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে। সরকার আশা করছে, এই স্কলারশিপ রাজ্যের সংখ্যালঘু পড়ুয়াদের উচ্চশিক্ষার পথে বড় সহায়ক হবে।