রাজ্যে গ্রুপ সি ও ডি পদে ৮,৪৭৭ অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি! অনলাইনে আবেদন শুরু কবে?

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) রাজ্যের সরকারি স্কুলগুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি অশিক্ষক কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৮,৪৭৭টি শূন্যপদে নিয়োগ করা হবে, যার মধ্যে ক্লার্ক, পিয়ন, ল্যাব অ্যাটেনডেন্ট এবং নাইটগার্ডের মতো পদ রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে বিপুল সংখ্যক অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিলের পর এই নতুন বিজ্ঞপ্তিটি সেই অচলাবস্থার অবসান ঘটাল বলেই মনে করা হচ্ছে।কবে থেকে শুরু হচ্ছে অনলাইন আবেদন প্রক্রিয়া?বিজ্ঞপ্তি অনুসারে, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি (WBSSC) অনলাইনে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন হবে। যোগ্য প্রার্থীরা আগামী ৩ নভেম্বর থেকে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩ ডিসেম্বর ২০২৫। কমিশন জানিয়েছে, পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের জানুয়ারি মাসে।শূন্যপদ এবং শিক্ষাগত যোগ্যতাবিভাগপদের নামশূন্যপদ (মোট ৮,৪৭৭)শিক্ষাগত যোগ্যতাগ্রুপ সিক্লার্ক২,৯৮৯টিঅন্তত দশম শ্রেণী উত্তীর্ণগ্রুপ ডিপিয়ন, ল্যাব অ্যাটেনডেন্ট, নাইটগার্ড৫,৪৮৮টিঅষ্টম শ্রেণী পাসআবেদনকারীদের স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে লগইন করে নির্দিষ্ট নির্দেশিকা অনুসারে অনলাইন ফর্ম পূরণ করতে হবে।আশা দেখছে বরখাস্ত কর্মীরাউল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে সুপ্রিম কোর্ট রাজ্যের ১৭,২০৬ জন শিক্ষক এবং ৮,৫৪৭ জন অশিক্ষক কর্মচারীর নিয়োগ বাতিল করেছিল। দীর্ঘদিন ধরে নিয়োগের সময়সীমা ঘোষণা না হওয়ায় অশিক্ষক পদে প্রত্যাশীরা হতাশায় ভুগছিলেন।অ-শিক্ষক পদ থেকে বরখাস্ত হওয়া অমিত মন্ডল স্বস্তি প্রকাশ করে বলেন, “আমরা অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। সুপ্রিম কোর্টের নির্দেশের পর আমাদের জীবন বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এখন নতুন করে সুযোগ পেয়ে স্বস্তি পেয়েছি।”রাজনৈতিক মহল মনে করছে, বিধানসভা ভোটের আগে রাজ্যের শিক্ষা দপ্তরে এই বিপুল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ (WBSSC) মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারের জন্য একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। নিয়োগ ইস্যুতে দীর্ঘদিন ধরে চাপে থাকা প্রশাসনিক মহলে এবার অবস্থার পরিবর্তন ঘটবে বলে আশা করা হচ্ছে।