বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজবে ৬ জেলা! জলীয় বাষ্পের প্রভাবে আবহাওয়া নিয়ে আলিপুর দিলো বড় পূর্বাভাস

রাজ্য জুড়ে বৃষ্টির দাপট কমলেও এখনও আশঙ্কা কাটেনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বাতাসে জলীয় বাষ্প প্রবেশ করার কারণে এবং পশ্চিমী ও দক্ষিণা বাতাসের সংস্পর্শে আসার ফলে উইকেন্ডে (শনি ও রবিবার) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হবে। এর ফলে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে।
উইকেন্ডে ৬ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের তিন জেলা এবং দক্ষিণবঙ্গের আরও তিন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই জেলাগুলি হলো:
উত্তরবঙ্গ: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি।
দক্ষিণবঙ্গ: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর।
শনি ও রবিবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বাকি জেলাগুলিতে উত্তর ও উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব থাকবে।
বজ্রবিদ্যুৎ ও উপকূলে প্রভাব
হাওয়া অফিস বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। বজ্রপাতের আশঙ্কা থাকবে। দক্ষিণ-পশ্চিম বাতাসে কিছু জলীয় বাষ্প ঢুকবে। বঙ্গোপসাগরের কাছাকাছি উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে এই বৃষ্টির প্রভাব বেশি থাকবে এবং উপকূলে হালকা বাতাস বইবে।
শীতল হাওয়া ও আবহাওয়ার পূর্বাভাস
বর্তমানে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। রাতের দিকে হালকা শিশির এবং সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। যার ফলে সকালের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সামান্য শীত-শীত অনুভূত হতে পারে।
উপকূলীয় সংলগ্ন জেলাগুলিতে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা বেশি। যদিও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে, তবে অস্বস্তি খুব একটা বাড়বে না। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ থাকলেও কখনও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া শুষ্ক থাকবে।