পার্লার ছাড়া ঘরেই করুন মেনিকিউর ও পেডিকিউর, জেনেনিন পদ্ধতি

সৌন্দর্য বৃদ্ধির জন্য যে কেবল মুখের ত্বকের যত্নই প্রয়োজন তা কিন্তু নয়। ত্বকের যত্নের পাশাপাশি হাত ও পায়ের যত্ন নেয়াও জরুরি। নইলে পরিপূর্ণ সৌন্দর্য প্রকাশ পায় না। তাছাড়া মুখের ত্বকের সঙ্গে হাত-পায়ের ত্বকের মিল ,না থাকলে দেখতেও বাজে লাগে।
অনেক সময় আমাদের হাত রুক্ষ হয়ে যায়, সাদা সাদা ছোপ পড়ে। পায়ের গোড়ালি ফেটে যায়। নিষ্প্রাণ হয়ে যায় নখগুলো। তাই আমাদের সবারই উচিত নিয়মিত হাত-পায়ের যত্ন নেয়া। বিশেষ করে ঈদকে ঘিরে এই যত্ন একটু বাড়তি হওয়া চাই।

ঈদে বাড়িতে অনেক কাজ থাকে ফলে পার্লারে গিয়ে মেনিকিউর ও পেডিকিউর করা অনেকের পক্ষে সম্ভব হয় না। এছাড়া এই সময় পার্লারে যাওয়াটা মোটেও নিরাপদ নয়। তাই খুব সহজে ঘরোয়া কিছু উপাদান দিয়েই আপনি মেনিকিউর ও পেডিকিউর করে নিতে পারেন। চলুন জেনে নেয়া যাক কীভাবে-

উপাদান

একটি পাত্র বা বোল, গোলাপের পাপড়ি, মৃদু গরম জল , গোলাপজল, লেবুর রস, শ্যাম্পু, পেট্রোলিয়াম জেলি, অলিভ অয়েল, চিনি, তুলা, ময়েশ্চারাইজার ক্রিম, একটি ছোট পরিষ্কার টাওয়েল, প্যাকের জন্য মুলতানি মাটি ও নেইলকাটার সেট।

যেভাবে করবেন

প্রথমে হাত ও পায়ের নখগুলো সাইজ করে কেটে নিন। একটি পাত্রে বা বোলে মৃদু গরম জল নিন। এতে এক টেবিল চামচ লেবুর রস, আধা চামচ শ্যাম্পু, গোলাপজল দিয়ে মিশ্রণ তৈরি করুন। এবার প্রথমে পা এবং পরে হাতগুলো ওই মিশ্রণ দিয়ে ভিজিয়ে রাখবেন ১০ থেকে ১৫ মিনিট। কিছুক্ষণ পরপর পা ও হাতে মিশ্রণটি মেশাবেন। ভেজানো অবস্থায় নেইল ব্রাশ দিয়ে নখগুলোকে ভালো করে ব্রাশ করুন, যাতে নখের ওপর থাকা বাড়তি মৃত কোষগুলো চলে যায়।

এক টেবিল চামচ লেুবুর রস ও এক চা চামচ চিনি দিয়ে স্ক্রাব তৈরি করুন। তারপর ভালো করে ম্যাসাজ করুন। হাত ও পায়ের গোড়ালি ভালো করে ম্যাসাজ করুন। ম্যাসাজ হয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপর টাওয়েল দিয়ে হাত ও পা মুছে ফেলুন।

এখন প্যাকের জন্য একটি ছোট পাত্রে এক টেবিল চামচ মুলতানি মাটি, এক টেবিল চামচ গোলাপজল ও এক চামচ অলিভ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার আপনার হাত ও পায়ে একটি নরম ব্রাশের সাহায্যে লাগান। আপনার নখগুলোতে পেট্রোলিয়াম জেলি লাগান। এবার অপেক্ষা করুন প্যাকটি শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। সবশেষে ময়েশ্চারাইজার লাগান। প্রতি সপ্তাহে এটি একবার করলে ভালো ফল পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *