সিনেমা হলে অমিতাভের কণ্ঠস্বর! ফারহান আখতারের ছবিতে বিশেষ সম্মান, জানুন কবে মুক্তি পাচ্ছে ‘120 বাহাদুর’

কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC) অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের জন্মদিনের বিশেষ পর্বে অভিনেতা-পরিচালক ফারহান আখতার ও তাঁর বাবা প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার নজর কাড়লেন। সম্প্রতি, শো-এর নির্মাতারা সেই বিশেষ পর্বের প্রোমো প্রকাশ করেছেন।
KBC-র হট সিটে বসে জাভেদ আখতার, ফারহান আখতার এবং অমিতাভ বচ্চন নিজেদের মধ্যে একাধিক পুরনো স্মৃতি ও মজার গল্প ভাগ করে নেন। কথোপকথনের এক ফাঁকে অমিতাভ বচ্চন ফারহানের আসন্ন ছবি ‘120 বাহাদুর’ সম্পর্কে জানতে চান।
উত্তরে ফারহান আখতার রিজেং লার ঐতিহাসিক যুদ্ধ এবং ৩,০০০ চীনা সেনার বিরুদ্ধে লড়াই করা ভারতীয় জওয়ানদের সাহসিকতার গল্প তুলে ধরেন। পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে, যখন ফারহান অমিতাভকে অনুরোধ করেন যে তিনি যেন তাঁদের ছবির ওপেনিং দৃশ্যটি নিজের কণ্ঠে বর্ণনা করেন।
অমিতাভের কণ্ঠস্বরে ‘120 বাহাদুর’
ফারহান আখতার অমিতাভকে বলেন, “আমাদের ছবির শুরুটা একজন বর্ণনাকারীর (Narrator) কণ্ঠস্বর দিয়ে হয়, যিনি রিজেং লার ঐতিহাসিক ঘটনা দর্শকদের কাছে পৌঁছে দেন। আপনি যদি আমাদের ছবির ওপেনিং নেটর হন, তবে এটি আমাদের জন্য একটি বিরাট সম্মান হবে।”
ফারহানের এই অনুরোধে অমিতাভ বচ্চন সঙ্গে সঙ্গে হাসি মুখে সম্মতি দেন। এই মুহূর্তটিই পুরো পর্বের সবচেয়ে স্পর্শকাতর এবং হৃদয়ে ছুঁয়ে যাওয়া অংশে পরিণত হয়। তাঁদের এই আন্তরিক কথোপকথন দর্শকদের মধ্যে ‘120 বাহাদুর’ ছবিটি নিয়ে আরও আগ্রহ বাড়িয়ে দিয়েছে।
কবে মুক্তি পাচ্ছে ‘120 বাহাদুর’?
রজনিশ ঘাই পরিচালিত এবং রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের (এক্সেল এন্টারটেইনমেন্ট) সঙ্গে অমিত চন্দ্রার (ট্রিগার হ্যাপি স্টুডিওজ) প্রযোজিত এই ছবিটির শুটিং হয়েছে লাদাখ, রাজস্থান এবং মুম্বাইয়ের বাস্তব লোকেশনে।
ছবিটিতে ফারহান আখতারের পাশাপাশি ভিভান ভাটেনা, অঙ্কিত সিবাচ, সাহেব ভার্মা এবং ধানভীর সিং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি ২১ নভেম্বর ২০২৫ তারিখে সিনেমা হলগুলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।