পুষ্টিগুণ ও স্বাদ অটুট রাখতে যেসব খাবার ফ্রিজে রাখবেন না, অবশ্যই জানুন

ফ্রিজ আমাদের দৈনন্দিন জীবনের খুবই প্রয়োজনীয় একটি জিনিস। আজকাল ফ্রিজ ছাড়া চিন্তাই করা যায় না। বিশেষ করে যারা চাকরিজীবী তাদের জন্য ফ্রিজ অনেক বেশি জরুরি। কারণ ব্যস্ততম জীবনে তারা সময় বাঁচাতে অনেকদিনের বাজার একসঙ্গে করে ফ্রিজে সংরক্ষণ করেন। এছাড়াও দীর্ঘদিনের জন্য খাবার সংরক্ষণের সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ফ্রিজ।
তবে ফ্রিজে কোন খাবারটি রাখবেন আর কোনটি রাখবেন না তা নিয়ে অনেকে দ্বিধায় পড়ে যান। না জেনে অনেকেই এমন কিছু খাবার ফ্রিজে রাখেন যা ফ্রিজে রাখার উপযুক্ত নয় এবং ফ্রিজে রাখার ফলেই খাবারগুলো নষ্ট হয়। সেই সঙ্গে নষ্ট হয় খাবারের স্বাদ ও পুষ্টিগুণ। চলুন তবে জেনে নেয়া যাক এমন কিছু খাবার সম্পর্কে যেগুলো ফ্রিজে রাখা একবারেই ঠিক নয়-

>> সাধারণ বাটারই হোক আর পিনাট বাটারই হোক না কেন ফ্রিজে রাখতে যাবেন না। স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে।

>> ভুলেও তেল ধরণের কিছু ফ্রিজে রাখতে যাবেন না। এতে করে তেল জমাট বেঁধে আপনারই সময়ের অপচয় ঘটাবে।

>> কফির প্যাকেট ফ্রিজে রাখা একদম ভুল। এতে করে কফির স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে ও কফিও জমাট বেঁধে যাবে।

>> পাউরুটি ফ্রিজে রাখলে অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, যা পরে আর খাওয়া যায় না। তাই এটি স্বাভাবিক তাপমাত্রায় বাইরেই রাখুন।

>> মধু ফ্রিজে রেখে দিলে নিচের দিকে জমাট বাধাঁ চিনির মতো হয়ে যায়। তাই মধু বাইরেই ঠাণ্ডা কোনো স্থানে রাখুন, নষ্ট হবে না।

>> মশলার স্বাদ অটুট রাখতে চান? তাহলে মশলা ভুলেও ফ্রিজে রাখবেন না। যদি বাটা মশলা অনেকটা সময় রাখতে চান তাহলেই রাখুন।

>> ফ্রিজে আলু রাখতে যাবেন না ভুলেও। ফ্রিজে রাখলে আলুর আসল স্বাদ একেবারেই নষ্ট হয়ে যায়। বাইরে রাখুন একটি কাগজের প্যাকেটে।

>> বাদাম ও খেজুর বা শুকনো ফল ফ্রিজে রাখলে আরও বেশি শুকিয়ে একেবারেই শক্ত হয়ে যায় যা খাওয়ার উপযুক্ত থাকে না। তাই এগুলো বাইরে রাখাই ভালো।

>> বিশেষজ্ঞদের মতে ফ্রিজে ডিম রাখা মোটেও ঠিক নয়। কারণ ফ্রিজে রাখলে ডিমের সাদা অংশের কার্যকারিতা কমে যায়। এছাড়া ফ্রিজে রাখার কারণে ডিমে ব্যাকটেরিয়া তৈরি হয়।

>> আপেল, কলা, কমলা, লেবু, মালটা, বেরী, তরমুজ ইত্যাদি ধরণের ফলগুলো ফ্রিজের বিজ্ঞাপনে ফ্রিজে রাখলেও আপনি রাখতে যাবেন না। ফ্রিজে রাখলে ফলের পুষ্টিগুণ ও স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে।

>> অনেকেই পেঁয়াজ কেটে ফ্রিজে রেখে দেন অথবা প্যাকেট ধরেই পেঁয়াজ ফ্রিজে রাখেন। দুটোর কোনটিই স্বাস্থ্যকর নয়। বরং পেঁয়াজ ফ্রিজে রাখলেই দ্রুত পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর রসুনে কালচে দাগ পড়ে যায়। এগুলো বাইরেই রাখুন।

>> টমেটো কিনে ফ্রিজে রাখলে এর স্বাদ নষ্ট হয়ে যায়। এছাড়াও টমেটো ফ্রিজে রাখলে টমেটোর ভেতরটা একটু সিদ্ধ ধরণের হয়ে যায়। তাই টমেটো বাইরেই রাখুন।

>> আমরা অনেকেই কেচাপ ও সয়াসস ধরণের জিনিসগুলো ফ্রিজেই রাখি। কিন্তু এগুলো বাইরে রাখলেও কোনো ক্ষতি নেই বরং ফ্রিজে রাখলে স্বাদ নষ্ট হওয়ার ভয় থাকে।

>> অনেকেই ভাবেন আচার ফ্রিজে রেখে দিলে অনেকটা সময় বাঁচানো যাবে। কিন্তু আচার ফ্রিজে রাখলেই ছত্রাক পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। তাই আচার বাইরেই রাখুন এবং নিয়মিত রোদে দিন।

>> অনেকেই জ্যাম ও জেলি ফ্রিজে রাখেন, কিন্তু জ্যামে অনেক প্রিজারভেটিভ থাকে যার কারণে এগুলো ফ্রিজে রাখা ঠিক নয়। যদি ঘরে বানানো জ্যাম বা জেলি হয় তবেই তা ফ্রিজে রাখুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *