ভরা দামোদরে অলৌকিক কাণ্ড! প্রবল স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধাকে জীবন দান, শেষ মুহূর্তে যেভাবে ফিরল প্রাণ!

ভরসা ভরা দামোদর নদের প্রবল স্রোতে ভেসে গিয়েও অলৌকিকভাবে জীবন ফিরে পেলেন সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা। অল্পের জন্য প্রাণরক্ষা হয়েছে রায়নার হিজলনার জাকতা গ্রামের বাসিন্দা মাতুরি টুডুর। ডিভিসি থেকে জল ছাড়ার কারণে দামোদরের জলস্তর বৃদ্ধি এবং তার সঙ্গে নিম্নচাপের বৃষ্টি— এই দুইয়ের জেরে দামোদর নদ এখন বেশ কিছুটা স্ফীত।

যেভাবে ঘটল উদ্ধার
গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটে। দামোদর নদের বেগোর মোড়ে, যেখানে নদ দুটি ভাগে ভাগ হয়ে দামোদর ও মুন্ডেশ্বরী নদীতে পরিণত হয়েছে, সেই মুইদিপুর গ্রামে হঠাৎ গ্রামবাসীরা “বাঁচাও বাঁচাও” বলে চিৎকার শুনতে পান। সঙ্গে সঙ্গে গ্রামের লোকেরা নদীর দিকে ছুটে যান।

সকলে মিলে তদারকি করে মাতুরি দেবীকে নদীর পাড়ে টেনে তোলেন। দীর্ঘ সময় জলে থাকার কারণে শীতে কাঁপতে থাকা বৃদ্ধাকে এলাকার মহিলারা সঙ্গে সঙ্গেই নতুন পোশাক পরিয়ে দেন।

হাসপাতালে স্থানান্তর ও পরিচয় নিশ্চিত
উদ্ধারের পরই জামালপুর থানার পুলিশ সেই বৃদ্ধাকে জামালপুর হাসপাতালে নিয়ে যায়। মাতুরি দেবী পুলিশকে জানান, তিনি দামোদরে স্নান করতে নেমেছিলেন, কিন্তু জল বেশি থাকায় স্রোতে ভেসে যান।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। জামালপুর থানার পুলিশ ইতিমধ্যেই তাঁর বাড়ির সঙ্গে যোগাযোগ করেছে। এই অলৌকিক ঘটনায় মুইদিপুর গ্রামের মানুষের তৎপরতা কুর্নিশযোগ্য।