লক্ষ্মীপুজোয় ধনলক্ষ্মীর ধাক্কা! একদিনে রেকর্ড বাড়ল সোনার দাম, ১২,০০০ পার করল প্রতি গ্রামের মূল্য!

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে ধন-সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা চলছে ঘরে ঘরে। এই দিনে সোনা বা রূপো কেনা শুভ বলে মনে করেন অনেকে, তাই বাজার থাকে জমজমাট। তবে এবছর লক্ষ্মীপুজোর দিনে স্বর্ণপ্রেমীদের জন্য এল বিশাল ধাক্কা। মা লক্ষ্মীর আগমন ঘটলেও, সোনার বাজারে যে কৃপা দেখা গেল, তা সাধারণ মানুষের জন্য মোটেই সুখকর নয়। কারণ, ৬ অক্টোবর, পুজোর দিন একদিনে সোনার দাম বেড়েছে রেকর্ড হারে।

আজকের সোনার রেকর্ড মূল্য
৬ অক্টোবর, ২০২৫ (লক্ষ্মীপুজোর দিন), সোনার বাজারদর নিম্নরূপ:

২৪ ক্যারেট সোনা: প্রতি গ্রাম সোনার দাম পৌঁছে গিয়েছে ১২,০৭৭ টাকা। অর্থাৎ, ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১,২০,৭৭০ টাকা।

২২ ক্যারেট সোনা: ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১,০৭০ টাকা, ১০ গ্রাম সোনার দাম ১,১০,৭০০ টাকা, এবং ১০০ গ্রাম সোনার দাম ১১,০৭,০০০ টাকা।

সোনার এই বিপুল মূল্যবৃদ্ধিতে লক্ষ্মীপুজোর শুভক্ষণে সোনা কেনার ইচ্ছা থাকলেও অনেকের সেই স্বপ্ন অধরাই থেকে গেল।

রূপোর দামে সামান্য স্বস্তি
তবে সোনার এই মূল্যবৃদ্ধির মাঝেই সামান্য স্বস্তির খবর রয়েছে রূপোপ্রেমীদের জন্য। আজ রূপোর দামে দেখা গিয়েছে সামান্য পতন। এই পরিস্থিতিতে অনেকেই সোনার বদলে রূপো কেনার দিকে ঝুঁকতে পারেন বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।