সিঁথিতে সিঁদুর, নাকে নথ! কোয়েলের সাবেকি সাজে মুগ্ধ নুসরাত জাহান, বললেন

টলিউডের প্রভাবশালী মল্লিক পরিবারের মেয়ে তিনি। বাবা রঞ্জিত মল্লিক কিংবদন্তি অভিনেতা। বাবার নাম রক্ষা করে তিনিও হয়েছেন সফল অভিনেত্রী। প্রায় দুই দশক ধরে সাফল্যের সঙ্গে কলকাতার বাংলা সিনেমায় কাজ করছেন।
তিনি কোয়েল মল্লিক। মায়াবী চাহনি, মিষ্টি হাসি আর অভিনয়ের গুণে নিজেকে অনন্যা রূপে প্রতিষ্ঠিত করেছেন। বিয়ে করে সংসারী হয়েছেন কোয়েল। হয়েছেন সন্তানের মা।
এরপরও কি রূপের নদীতে ভাটা পড়েছে? একদমই না। পুনরায় নিজেকে গ্ল্যামারাস রূপে ফিরিয়ে এনেছেন। এখন নিয়মিত সোশ্যাল মিডিয়ায় রূপের ঝলক মেলে ধরেন। আর তাতে মুগ্ধ হন ভক্তরা।পুজোর আর মাত্র কয়েক দিন। তার আগেই সাবেকি সাজে সেজে উঠলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। ঘিয়ে রঙা শাড়ি, সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ, গা ভরতি গয়না, নাকে নথ— চেনা ছকের বাইরে গিয়ে লেন্সবন্দি হলেন অভিনেত্রী।
সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে কোয়েল লিখলেন, ‘ক্যালেন্ডারে তারিখ গুনছি আর মায়ের আসার অপেক্ষা করছি। আর কিছু দিনের অপেক্ষা।’ ছবিটি প্রকাশ্যে আসতেই বন্যা বয়ে যায় লাইক কমেন্টের। একজন লিখেছেন, ‘আপনাকে এই সাজে খুব ভালো দেখাচ্ছে। নথটাও অসাধারণ।’ অন্য জন প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘এত সুন্দর কেন আপনি?’ আবার কোয়েলের উদ্দেশে জনৈক অনুরাগীর বক্তব্য, ‘ব্যক্তিত্ব বোধ হয় একেই বলে। সত্যিই যে পুজো এসেছে, তা তোমাকে দেখে বোঝা যায়।’ শুধু তাই নয়, কোয়েলের সাবেকি লুক দেখে জন চোখ সরাতে পারছেন না নুসরাত জাহান। নুসরাত কোয়েলের ছবিতে কমেন্ট করে লিখেছেন, ‘তোমাকে অপরূপ সুন্দরী দেখাচ্ছে।’
View this post on Instagram