পুজোর আগেই পতঞ্জলির গ্রাহকদের জন্য সুখবর, দাঁতের মাজন থেকে ঘি, একগুচ্ছ পণ্যের দাম কমল

দেশের নতুন জিএসটি (GST) কর কাঠামো কার্যকর হওয়ার আগেই পতঞ্জলি (Patanjali) তাদের ক্রেতাদের জন্য বড় ঘোষণা করেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের নতুন জিএসটির সম্পূর্ণ সুবিধা সাধারণ মানুষকে দেওয়া হবে। দাঁত মাজার টুথপেস্ট থেকে শুরু করে সাবান, তেল এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হচ্ছে।
কোন কোন পণ্যের দাম কমছে?
পতঞ্জলির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বেশ কিছু পণ্যের দাম কমছে। নিচে কয়েকটি পণ্যের নতুন দামের তালিকা দেওয়া হলো:
পতঞ্জলি সোয়া নিউট্রেলার ১ কেজি প্যাকেট: ১০ থেকে ২০ টাকা সাশ্রয় হবে।
বিস্কুট: মিল্ক, মেরি, নারকেল এবং চকোলেট বিস্কুটের দাম ৫০ পয়সা থেকে ৩ টাকা পর্যন্ত কমবে।
আটা নুডলস: প্রতি প্যাকেটে ১ টাকা কমবে।
টুথপেস্ট: দন্ত কান্তি টুথপেস্টের দাম সবচেয়ে বেশি কমবে। ১২০ টাকার পরিবর্তে এটি এখন থেকে ১০৬ টাকায় পাওয়া যাবে। অন্যান্য টুথপেস্টের দামও কমবে।
শ্যাম্পু ও চুলের তেল: দাম ১১ থেকে ১৪ টাকা পর্যন্ত কমানো হবে।
আয়ুর্বেদিক জুস: আমলা, গিলয় এবং করলা-জামুন জুসের দামও কমছে।
চবনপ্রাশ: ৩৬০ টাকার পরিবর্তে এখন থেকে ৩৩৭ টাকায় পাওয়া যাবে।
ঘি: ৭৮০ টাকার প্যাকেটের দাম কমে ৭৩১ টাকা হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবীপক্ষ উপলক্ষে নতুন জিএসটিকে দেশবাসীর জন্য ‘সাশ্রয় উৎসব’ বলে আখ্যা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় পতঞ্জলিও তার গ্রাহকদের এই সুবিধা দেবে বলে জানিয়েছে।