বিশেষ: রাতে বাড়ি ঝাঁট দেওয়া ঠিক না ভুল? জেনেনিন কি বলছে বাস্তুশাস্ত্রের নিয়ম?

প্রায়শই দেখা যায় কিছু বাড়িতে রাতের বেলায় ঝাড়ু দেওয়া হয়। কিন্তু হিন্দু ধর্মীয় বিশ্বাস, বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র মতে, সূর্যাস্তের পর বা রাতে ঘর ঝাড়ু দেওয়া উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় যে রাতে ঝাড়ু দিলে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন, যা পরিবারের সুখ ও সমৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এর পেছনে কী কারণ রয়েছে, তা নিয়ে রয়েছে নানা যুক্তি।
হিন্দু বিশ্বাস অনুযায়ী, ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়। বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী সন্ধ্যায় ঘরে প্রবেশ করেন এবং এই সময় ঘর ঝাড়ু দিলে তাঁকে অপমান করা হয়। এর ফলে আর্থিক সংকট ও দারিদ্র্য আসতে পারে। অন্যদিকে, জ্যোতিষশাস্ত্র মতে, রাতের সময় রাহু ও কেতুর মতো ছায়া গ্রহ দ্বারা প্রভাবিত হয়, যা নেতিবাচক শক্তিকে উৎসাহিত করে। রাতে ঝাড়ু দিলে ঘরের ইতিবাচক শক্তি কমে যায়। তাই দিনের বেলায় সূর্যের আলোয় ঘর পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়, কারণ তখন শুভ গ্রহের প্রভাব বেশি থাকে।
বাস্তুশাস্ত্রও রাতে ঝাড়ু দেওয়ার বিপক্ষে। বাস্তু মতে, সূর্যাস্তের পর বাড়িতে ইতিবাচক শক্তি হ্রাস পায় এবং নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। এই সময়ে ঝাড়ু দিলে শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে। তবে যদি কোনো জরুরি কারণে রাতে ঝাড়ু দিতেই হয়, তাহলে কিছু নিয়ম মেনে চলা উচিত। ঝাড়ু দিয়ে জমা করা আবর্জনা সঙ্গে সঙ্গে ডাস্টবিনে রাখা উচিত এবং পরের দিন সকালে তা ঘর থেকে বাইরে ফেলে দেওয়া নিশ্চিত করতে হবে। এই নিয়মগুলো মেনে চললে বাড়িতে শক্তির ভারসাম্য বজায় থাকে এবং ইতিবাচক পরিবেশ রক্ষা হয়।