মুখ পুড়ল পাকিস্তানের! ‘অপারেশন সিঁদুর’ নিয়ে কেন এতদিন চুপ ছিল ভারত? কারণ শুনলে চমকে যাবেন

ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে চালানো ‘অপারেশন সিঁদুর’ নিয়ে চলা জল্পনার অবসান ঘটালেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, অসামরিক হতাহত এড়াতেই রাতের অন্ধকারে এই অভিযান চালানো হয়েছিল।
গত ৭ মে গভীর রাতে ভারতীয় সেনা পাকিস্তান সীমান্তে এই বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে জইশ-ই-মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন এবং লস্কর-ই-তৈয়বার মতো জঙ্গি গোষ্ঠীর ৯টি পরিকাঠামো ধ্বংস করা হয়। টানা চার দিন ধরে চলে এই সামরিক অভিযান।
এই অভিযান নিয়ে পাকিস্তানের সংসদ সদস্য বিলাওয়াল ভুট্টো কটাক্ষ করে বলেছিলেন, “যদি তাদের (ভারতের) সাহস থাকত, তাহলে তারা দিনের বেলায় হামলা ঘোষণা করত।” বিলাওয়ালের এই মন্তব্যের এক মাস পর ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান একটি অনুষ্ঠানে এর জবাব দেন। ঝাড়খণ্ডের রাঁচিতে স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, “অসামরিক হতাহত এড়াতে অপারেশন সিঁদুরের সময় সশস্ত্র বাহিনী গভীর রাতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম আক্রমণ চালিয়েছিল।”
জেনারেল চৌহান আরও বলেন, রাতের বেলায় দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানোর জন্য বিশেষ সামরিক দক্ষতার প্রয়োজন ছিল। তিনি শিক্ষার্থীদের ভারতীয় সশস্ত্র বাহিনীতে যোগদানের আহ্বান জানান এবং বলেন, “ফৌজ (সেনাবাহিনী)ই একমাত্র জায়গা যেখানে কোনও স্বজনপোষণ নেই… জাতির সেবা করতে চাইলে সশস্ত্র বাহিনীতে যোগদানে আগ্রহী হওয়া উচিত।”
অন্যদিকে, এই অভিযান নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছে। প্রধানমন্ত্রী মোদি সংসদে এই অপারেশন নিয়ে কথা বললেও, রাহুল গান্ধী এটিকে ‘অপারেশন সিঁদুর’ না বলে ‘মুখ বন্ধ রাখার’ কৌশল বলে কটাক্ষ করেছেন।