ধর্ষণের অভিযোগে ধৃত ললিত মোদীর ভাই সমীর মোদী, হলেন গ্রেফতার

দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হলেন প্রাক্তন আইপিএল কর্তা ও পলাতক ব্যবসায়ী ললিত মোদীর ভাই সমীর মোদী। দিল্লির এক মহিলাকে ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। নিউ ফ্রেন্ডস কলোনি পুলিশ স্টেশনে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছিল। বিদেশ থেকে ফেরার সময় দিল্লি বিমানবন্দরে তাঁকে আটক করে পুলিশ।

আদালতে পেশ করার পর সমীর মোদীকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ শুক্রবার আবারও তাঁকে আদালতে পেশ করা হবে। সমীর মোদী সম্পর্কিত এই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ও বাণিজ্যিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

এই ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। অভিযোগের সত্যতা যাচাই করার জন্য এবং ঘটনার পেছনের আসল কারণ খুঁজে বের করার জন্য পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে। এই মামলায় সমীরের বিরুদ্ধে কী কী প্রমাণ পাওয়া গেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।