পুজোয় লাল পাড় সাদা শাড়িতে DP দিতে চান! জেনেনিন ৪টি সেরা AI-Prompt?

দুর্গাপূজা শুরু হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে নতুন এক ট্রেন্ড—এআই দিয়ে তৈরি পুজোর ছবি। এই ছবিগুলো এতটাই আকর্ষণীয় যে অনেকেই নিজেদের প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করছেন। গুগল জেমিনি-র সাহায্যে তৈরি এই ছবিতে ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর ঐতিহ্যবাহী পোশাকে সেজে উঠছে বাঙালি মেয়েরা। দুর্গাপূজা এখনো অনেক দূরে, অথচ দেবীর সামনে দাঁড়িয়ে ছবি তোলার এই হিড়িক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াকে মাতিয়ে তুলেছে।
এই এআই ছবি তৈরি করা খুবই সহজ। Google Gemini অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট কিছু নির্দেশ (prompt) ব্যবহার করে এই ছবি বানানো যায়। এর জন্য আপনাকে শুধু নিজের একটি পরিষ্কার ছবি আপলোড করতে হবে। এরপর কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে আপনি আপনার পছন্দমতো ছবি তৈরি করতে পারবেন।
কীভাবে তৈরি করবেন এই এআই ছবি?
১. প্রথমে Google Gemini অ্যাপ বা ওয়েবসাইটে যান।
২. নিচে থাকা প্লাস (+) চিহ্নে ক্লিক করে নিজের একটি ভালো ছবি আপলোড করুন।
৩. এরপর কলার চিহ্নের পাশে ‘Create Image’ অপশনে ক্লিক করুন।
৪. নির্দিষ্ট প্রম্পট লিখুন, যেমন: “Create a 4K HD realistic Durga Puja portrait, Woman wearing a red and white saree with traditional jewellery and festive make up. Background with diyas and a temple style backdrop in soft golden light.”
Prompt 1: Create a 4K HD realistic Durga Puja portrait, Woman wearing a red and white saree with traditional jewellery and festive make up. Background with diyas and a temple style backdrop in soft golden light. Add subtle film grain for a cinematic glow.
Prompt 2: Retro 90s style edit. Off white saree with a red border, little red prints, straighrt wavy hair, windy vibes. Background with Durga Maa idol in a pandal. Add contrast drama for a mysterious vintage feel.
Prompt 3: Traditional gold jewellery look. Red bindi, decorated plate of flowers in hand, saree drape perfect for Anjali. Background blurred Durga idol glowing diyas.
Prompt 4: Cinematic pujo look in red and gold saree, festive makeup, styled hair. Background with lights glowing warm. Add soft blur for realism.
৫. কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার স্বপ্নের পুজোর লুকের এআই ছবি তৈরি হয়ে যাবে।
এই পদ্ধতিতে আপনি আপনার পছন্দমতো আরও অনেক ধরনের ছবি তৈরি করতে পারেন। শাড়ি, গয়না, মেকআপ এবং ব্যাকগ্রাউন্ডের মতো বিষয়গুলো প্রম্পটে উল্লেখ করে আপনি আপনার মনের মতো ছবি তৈরি করতে পারবেন।