OMG! ৫ ঘণ্টা ধরে ঝুলে বিদ্যুতের খুঁটিতে, নীচে বইছে স্রোত, উদ্ধার করল NDRF

দেরাদুনে বন্যার তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন। জলের তোড়ে ভেসে গিয়েছে বাড়ি, দোকান। বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ রয়েছেন বহু মানুষ। এরই মাঝে এক অলৌকিক ঘটনার সাক্ষী থাকল দেরাদুন। প্রবল জলস্রোতে ভেসে গিয়েও অলৌকিকভাবে বেঁচে ফিরলেন এক ব্যক্তি। দেরাদুনের প্রেমনগরের একটি ভিডিওতে দেখা গিয়েছে, প্রায় ৫০ মিটার উঁচু একটি বিদ্যুতের খুঁটির একেবারে মাথায় উঠে বসে রয়েছেন এক ব্যক্তি, যার নিচে বইছে নদীর প্রবল জলস্রোত।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভোরবেলা এই ঘটনাটি ঘটে। দেশ পাল নামের পঁয়তাল্লিশ বছর বয়সী ওই ব্যক্তি নদীর প্রবল স্রোতে ভেসে যাচ্ছিলেন। ভাসতে ভাসতে কোনওভাবে তিনি একটি বিদ্যুতের খুঁটি পেয়ে যান এবং সেটাকেই আঁকড়ে ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। সকাল ৭টা নাগাদ স্থানীয় বাসিন্দারা তাকে দেখতে পান। ততক্ষণে তিনি প্রায় ৩ ঘণ্টা ধরে সেই অবস্থাতেই ঝুলেছিলেন। স্থানীয়রা সাহায্য করতে ভয় পাওয়ায় সঙ্গে সঙ্গে এনডিআরএফকে খবর দেওয়া হয়। এরপর শুরু হয় উদ্ধার অভিযান।

প্রথমে ড্রোন দিয়ে দড়ি পৌঁছানোর চেষ্টা করা হলেও তা সফল হয়নি। শেষ পর্যন্ত উদ্ধারকারীরা বিশেষ পদ্ধতিতে দড়ি ছুড়ে তাঁর কাছে পৌঁছান। এরপর চেস্ট হারনেস লাগিয়ে ধীরে ধীরে তাঁকে উদ্ধার করা হয়। দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলে এই অভিযান। এই অলৌকিক ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ছবি :ANI

Editor001
  • Editor001