পুজোয় বাম্পার অফার! তেল-শ্যাম্পু থেকে টিভি-এসি, দাম কমছে এক গুচ্ছ জিনিসের, মধ্যবিত্তের মুখে হাসি

পুজোর আগেই কেনাকাটার জন্য দারুণ খবর! আগামী ২২ সেপ্টেম্বর, অর্থাৎ নবরাত্রির প্রথম দিন থেকে কার্যকর হচ্ছে নতুন জিএসটি স্ল্যাব। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে ইলেকট্রনিক্স সামগ্রী, এমনকি গাড়ি ও বাইকের দামও কমতে চলেছে। জিএসটি কাউন্সিল জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর থেকে সম্পূর্ণ জিএসটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় মধ্যবিত্তদের মুখে হাসি ফুটেছে।

যেসব জিনিসের দাম কমছে, তার তালিকা:
১. নিত্যপ্রয়োজনীয় জিনিস:

দুগ্ধজাত পণ্য: দুধ, মাখন, ঘি, পনির, দই।

অন্যান্য খাদ্যসামগ্রী: ভুজিয়া, নিমকি।

ব্যক্তিগত যত্নের সামগ্রী: তেল, শ্যাম্পু,থ্রাশ টুথপেস্ট, সাবান, টুথব্রাশ, শেভিং ক্রিম, ন্যাপকিন, ডায়াপার।

অন্যান্য: সেলাই মেশিন, বাসনপত্র।

২. স্বাস্থ্য ও বিমা:

বিমা: স্বাস্থ্যবিমা এবং জীবনবিমার প্রিমিয়ামে আর কোনো জিএসটি লাগবে না।

চিকিৎসা সরঞ্জাম: থার্মোমিটার, অক্সিজেন, ডায়াগনস্টিক কিট, গ্লুকোমিটার, টেস্ট স্ট্রিপের দাম কমছে।

৩. পড়াশোনার সামগ্রী:

স্টেশনারি: পেন্সিল, শার্পনার, ক্রেয়ন, প্যাস্টেল, বই, নোটবুক, ইরেজার।

অন্যান্য: ম্যাপ, চার্ট, গ্লোব।

৪. ইলেকট্রনিক সামগ্রী:

টিভি: ৩২ ইঞ্চি বা তার বড় এলইডি ও এলসিডি টিভির দাম কমছে।

অন্যান্য: এয়ার কন্ডিশন, মনিটর, প্রজেক্টর, ডিশ ওয়াশিং মেশিন। এসব পণ্যে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হচ্ছে।

৫. গাড়ি ও সরঞ্জাম:

যানবাহন: পেট্রোল গাড়ি, ডিজেল গাড়ি, তিন চাকার গাড়ি, মোটরবাইক, পণ্যবাহী গাড়ির ওপর জিএসটি ২৮ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হচ্ছে।

কৃষিক্ষেত্র: ট্রাক্টর, টায়ার, বায়ো-পেস্টিসাইড, ড্রিপ ইরিগেশন সিস্টেম এবং চাষের কাজে ব্যবহৃত যন্ত্রপাতির দামও কমছে।

এই পরিবর্তনের ফলে উৎসবের মরসুমে সাধারণ মানুষ অনেক সাশ্রয় করতে পারবেন বলে আশা করা হচ্ছে।