কলার ভিতরে ঢুকিয়ে লক্ষ লক্ষ টাকার মাদক পাচার, ফল বিক্রেতার কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ পুলিশের!

মুম্বইয়ের বান্দ্রা এলাকায় চাঞ্চল্যকর এক ঘটনায়, পুলিশ এক কলা বিক্রেতাকে ৩৫ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার করেছে। দীর্ঘদিন ধরে তিনি ফল বিক্রির আড়ালে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। অভিযুক্ত ওই ব্যক্তির নাম মহম্মদ আলী, যার বয়স ৬০ বছর। তিনি বান্দ্রা রেল স্টেশনের কাছে কলা বিক্রি করতেন।
পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, মহম্মদ আলী ফল বিক্রির আড়ালে এমডি ড্রাগ (MD drug) পাচার করছেন। এই তথ্যের ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চ ইউনিট ৯ একটি বিশেষ অভিযান চালায়। শুক্রবার গভীর রাতে বান্দ্রা বাস ডিপোর কাছে মহারাষ্ট্রনগর রোডে সিভিল পোশাকে থাকা কর্মকর্তারা মহম্মদ আলীকে আটক করেন। তার গাড়ি তল্লাশি করে একটি ধাতব বাক্সে ১৫৩ গ্রাম এমডি ড্রাগভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৫.৩০ লক্ষ টাকা।
জিজ্ঞাসাবাদে মহম্মদ আলী পুলিশকে জানিয়েছেন, আর্থিক সমস্যার কারণে তিনি এই অবৈধ কাজে জড়িয়ে পড়েছেন। কলা বিক্রি করে যে সামান্য আয় হতো, তাতে তার সংসার চালানো কঠিন ছিল। তাই বাড়তি আয়ের লোভে তিনি মাদক পাচারের পথ বেছে নেন।
পুলিশ বর্তমানে তার মাদক ব্যবসার উৎস, এতে আর কোনো সহযোগী জড়িত আছে কিনা, এবং তার বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক রেকর্ড আছে কিনা সে বিষয়ে তদন্ত করছে। NDPS আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালত তাকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।