WBJEE 2025 Result-সরাসরি লিঙ্ক থেকে ডাউনলোড করুন, দেখেনিন LINK এড্রেস

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ২০২৫ সালের ফলাফল। আইনি জটিলতার কারণে তিন মাসেরও বেশি সময় ধরে আটকে ছিল এই ফলপ্রকাশ। তবে শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর ফলপ্রকাশের আর কোনো বাধা রইল না। পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-এ গিয়ে ফলাফল দেখতে পারবেন।
চলতি বছরের ২৭ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। কিন্তু ওবিসি সংরক্ষণ সংক্রান্ত একটি মামলার কারণে ফলপ্রকাশ বারবার পিছিয়ে যাচ্ছিল। গত ৭ অগাস্ট ফল প্রকাশের কথা থাকলেও কলকাতা হাইকোর্টের নির্দেশে তা স্থগিত হয়ে যায়। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ২০১০ সালের আগের ওবিসি তালিকা অনুযায়ী নতুন করে মেধাতালিকা তৈরি করতে হবে। রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং পরে সুপ্রিম কোর্টে যায়।
শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, ওবিসি মামলাটি চললেও জয়েন্টের ফলপ্রকাশ আটকে রাখা যাবে না। তাই হাইকোর্টের নির্দেশের ওপর আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এর ফলে, বোর্ড এখন আগের নিয়ম মেনেই ফল প্রকাশ করতে পারবে।
ফলাফল কীভাবে দেখবেন?
পরীক্ষার্থীরা নিচের ধাপগুলো অনুসরণ করে তাদের ফলাফল জানতে পারবেন:
১. প্রথমে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in/wbjee-তে যান। ২. হোমপেজে থাকা ‘Rank Card For WBJEE 2025’ লিঙ্কে ক্লিক করুন। ৩. এরপর আপনার আবেদন নম্বর, জন্ম তারিখ এবং সিকিউরিটি পিন লিখে ‘Sign in’ করুন। ৪. আপনার ফলাফল এবং র্যাঙ্ক কার্ড স্ক্রিনে দেখা যাবে। ৫. ভবিষ্যতের জন্য এটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন।
এই ফলপ্রকাশের পর, উত্তীর্ণ পরীক্ষার্থীদের স্কোর এবং র্যাঙ্কের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়ার জন্য কাউন্সেলিং শুরু হবে। শিক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী আপডেটের জন্য নজর রাখতে পারেন।