জন্মাষ্টমীর উপবাসে কোটি কোটি একাদশীর পুণ্য লাভ হয়! খাওয়ার সময় যদি মানেন এই নিয়ম

হিন্দুধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব জন্মাষ্টমী উপলক্ষে অনেকেই উপবাস রাখেন। শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে এই ব্রত পালনের মূল উদ্দেশ্য হল মন ও শরীরকে শুদ্ধ করে ঈশ্বরের প্রতি একাগ্রতা বৃদ্ধি করা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, জন্মাষ্টমীর উপবাসে কোটি কোটি একাদশীর সমান পুণ্য লাভ হয়। তবে এই উপবাস পালনের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা প্রয়োজন।

উপবাসে কী কী খাবার খেতে পারেন?
জন্মাষ্টমীর উপবাসের সময় কিছু নির্দিষ্ট খাবার গ্রহণ করা যেতে পারে, যা ব্রতের পবিত্রতা বজায় রাখতে সাহায্য করে।

ফল: এই দিন কলা, আপেল, আঙুর, পেঁপে, তরমুজ এবং শসার মতো ফল খাওয়া যেতে পারে।

শস্যের বিকল্প: সাধারণত চাল বা ডাল জাতীয় শস্য এই দিনে খাওয়া হয় না। এর পরিবর্তে সাবু, সাবুদানা এবং বিভিন্ন ধরনের বাদাম খাওয়া যেতে পারে।

দুগ্ধজাত দ্রব্য: শ্রীকৃষ্ণের প্রিয় খাবার দুধ, দই, মাখন, ও ঘি উপবাসের সময় নিশ্চিন্তে খাওয়া যায়। এগুলি ব্রতের পবিত্রতা বজায় রাখে এবং শক্তি যোগায়।

উপবাসে কী কী খাওয়া উচিত নয়?
উপবাসের সময় কিছু খাবার সম্পূর্ণভাবে বর্জন করা উচিত।

চা ও কফি: জন্মাষ্টমীর উপবাসে চা বা কফি না খাওয়াই ভালো, কারণ এগুলি মনকে অস্থির করে তুলতে পারে।

পেঁয়াজ ও রসুন: পেঁয়াজ ও রসুনকে তামসিক খাদ্য বলা হয়। তাই মনকে স্থির ও শান্ত রাখতে উপবাসের সময় এই দুটি সবজি এড়িয়ে চলা উচিত।