মুশুলধারে বৃষ্টি, খালি মাথায় দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইছেন রাহুল গান্ধী, দেখুন ভিডিও

দেশের ৭৯তম স্বাধীনতা দিবসে এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকল দিল্লি। শুক্রবার ভারী বৃষ্টিপাত উপেক্ষা করে দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই সময় কংগ্রেসের শীর্ষ নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-র একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে বৃষ্টিতে ভিজেই জাতীয় সঙ্গীতে অংশ নিতে দেখা যায়। তাঁর এই কাজ দলমত নির্বিশেষে সকলের প্রশংসা কুড়িয়েছে।
দিল্লিতে যখন ভারী বৃষ্টিপাত চলছিল, তখন কংগ্রেসের সদর দফতরে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ছাতা মাথায় নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতীয় সঙ্গীত গান। কিন্তু তাঁর পাশেই রাহুল গান্ধীকে দেখা যায় কোনো ছাতা ছাড়াই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে। সম্পূর্ণ খালি মাথায়, বৃষ্টির মধ্যেই তিনি জাতীয় সঙ্গীতে যোগ দেন।
সামাজিক মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই রাহুল গান্ধীর এই পদক্ষেপকে দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। গত বছর লোকসভা নির্বাচনের প্রচারে মহারাষ্ট্রেও তাঁকে তীব্র বৃষ্টির মাঝে খালি মাথায় বক্তৃতা দিতে দেখা গিয়েছিল। তাঁর এই ধরনের আচরণ দেশের প্রতি তাঁর আন্তরিকতা এবং প্রতিশ্রুতির প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
Rahul Gandhi singing the national anthem in heavy rain at Congress HQ 🔥
He will make India proud as Prime Minister in 2029 when he would attend celebration at Red Fort on #IndependenceDay
Powerful visuals 🇮🇳 pic.twitter.com/x96w0dCTKx
— Amock_ (@Amockx2022) August 15, 2025