মৃত্যু নিষিদ্ধ এই শহরে, ২৬ বছর ধরে চলছে নিয়ম! কিন্তু এর নেপথ্যে কী কারণ? জানলে অবাক হবেন

স্পেনের গ্রানাডার ছোট্ট শহর লানজারনে গত ২৬ বছর ধরে এক অদ্ভুত নিয়ম চালু রয়েছে। এখানকার বাসিন্দাদের জন্য মৃত্যু নিষিদ্ধ! সহজ ভাষায় এর অর্থ, এই শহরে কেউ মারা গেলে তাঁকে এখানে কবর দেওয়া যাবে না। এই নিয়ম জারি করা হয়েছে শহরের মেয়রের নির্দেশে।
নিয়মের নেপথ্যে কারণ
১৯৯৯ সালে শহরের মেয়র এই নিয়ম চালু করেন। এর পেছনের কারণ হলো, শহরের কবরস্থানে মৃতদেহ কবর দেওয়ার আর কোনো জায়গা নেই। মেয়রের মতে, শহরের কবরস্থানের ধারণক্ষমতা সীমিত। এখানকার বাসিন্দাদের কবর দেওয়ার জন্য অন্য কোনো বিকল্প ব্যবস্থা খুঁজে বের করা জরুরি হয়ে পড়েছিল। সেই কারণেই এই নিয়ম জারি করা হয়। শহরের মেয়রের এই সিদ্ধান্তকে এখানকার মানুষ রসিকতা হিসেবেই গ্রহণ করেছেন।
মেয়রের বক্তব্য
মেয়র জানান, এই নিয়ম জারির পর মানুষ এটিকে বেশ ইতিবাচকভাবে নিয়েছেন। তিনি মনে করেন, মানুষ এর অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরেছেন। তিনি বলেন, “আমি সব নই, আমার উপরে ঈশ্বর আছেন এবং তাঁর ইচ্ছেতেই সব হচ্ছে।” তার এই রসবোধের প্রশংসা করেছেন শহরবাসী।
কেমন শহর লানজারন?
অদ্ভুত এই নিয়মটি বাদ দিলে লানজারন একটি খুবই সুন্দর শহর। এখানে প্রায় ৪ হাজার মানুষ বাস করেন। শহরটি তার খনিজ সমৃদ্ধ ঝর্ণার জন্য বিখ্যাত, যা এটিকে একটি জনপ্রিয় সুস্থতার গন্তব্য করে তুলেছে। সম্প্রতি, টিকটক-এর মতো প্ল্যাটফর্মে ‘জেন জি’ ভ্রমণকারীদের মধ্যে এটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বার্সেলোনা এবং মায়োর্কার মতো জনপ্রিয় পর্যটন স্থানের পরিবর্তে অনেকেই এখন লানজারনকে নিজেদের পছন্দের গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন।