পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ ইউরোপের অ্যান্ডোরা, কত নম্বরে রয়েছে ভারত? জেনেনিন

সম্প্রতি প্রকাশিত ‘নাম্বিও সেফটি ইনডেক্স’ (Numbeo Safety Index) অনুযায়ী বিশ্বের নিরাপদ দেশগুলোর তালিকায় ভারত ৬৬তম স্থানে অবস্থান করছে। এই সূচকে ভারতের ঠিক আগেই ৬৫তম স্থানে রয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান। পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র অ্যান্ডোরা শীর্ষস্থান দখল করেছে।

‘নাম্বিও সেফটি ইনডেক্স’ অনুসারে, বিশ্বের শীর্ষ ৫টি নিরাপদ দেশের মধ্যে ৪টিই এশিয়ার। অ্যান্ডোরার পরেই যথাক্রমে সংযুক্ত আরব আমিরাশাহী (২য়), কাতার (৩য়), তাইওয়ান (৪র্থ) এবং ওমান (৫ম) স্থান পেয়েছে। এই দেশগুলিতে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কম এবং শক্তিশালী নিরাপত্তা পরিকাঠামো বিদ্যমান।

আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ৫৯তম স্থানে, পাকিস্তান ৬৫তম স্থানে এবং বাংলাদেশ ১২৬তম স্থানে রয়েছে। ভারতের ঠিক পিছনে ৮৭তম স্থানে রয়েছে ব্রিটেন এবং ৮৯তম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, এই সূচকটি মূলত ব্যবহারকারীদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। ফলে, সরকারি পরিসংখ্যানের সঙ্গে এই সূচকে থাকা তথ্যের কিছু পার্থক্য থাকতে পারে।

তালিকার একেবারে নিচের দিকে থাকা দেশগুলোর মধ্যে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা ১৪৮তম স্থানে রয়েছে, যা বিশ্বের সবচেয়ে অনিরাপদ দেশ হিসেবে বিবেচিত। এছাড়া, আমাদের প্রতিবেশী আফগানিস্তান ১৪৪তম স্থানে এবং সিরিয়া ১৪০তম স্থানে অবস্থান করছে। এই তালিকা বিভিন্ন দেশের নিরাপত্তা পরিস্থিতি এবং জনজীবনের সুরক্ষার একটি চিত্র তুলে ধরে।