“গৌরী যখন পোশাক পাল্টায় আমি দরজায়…”, গোপন কথা ফাঁস করলেন শাহরুখ খান!

বলিউডের অন্যতম আদর্শ দম্পতি শাহরুখ খান ও গৌরী খান। বলিউডের অন্দরমহলে অসংখ্য জল্পনা-কল্পনা এবং পরকীয়া বা প্রতারণার হাতছানি সত্ত্বেও তাঁদের সম্পর্কে বিন্দুমাত্র ফাটল ধরেনি। আজও তিনি কোটি কোটি মানুষের মনের মানুষ, যাঁর কাছে পরিবার সবার আগে। তিন সন্তান আর স্ত্রী—শাহরুখ খানের কাছে এটাই তাঁর জগৎ। আর তাঁর অনুরাগীরা তাঁর কাছে আশীর্বাদস্বরূপ, এমনটাই দাবি করেন কিং খান। লাখ লাখ মহিলা ভক্তের মন জয় করার পেছনে কি কেবলই দুই হাত খুলে তাঁর সেই আইকনিক পোজ?

একেবারেই নয়। এই প্রসঙ্গে শাহরুখ খানকে বারবার একই উত্তর দিতে দেখা গেছে: মহিলাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা। তিনি মনে করেন, নারীদের কাছে এটাই পরম পাওয়া। তাই তিনি অন্দরমহল কিংবা বাইরের জগতে নারীদের সমানভাবে সম্মান করে চলেন। এক সাক্ষাৎকারে নিজের পরিবার নিয়ে মন্তব্য করতে গিয়ে শাহরুখ বলেছিলেন, “আমি কখনই আমার স্ত্রীর ব্যাগ স্পর্শ করি না। ও যখন পোশাক পরিবর্তন করে, আমি দরজায় টোকা দিয়েই ঢুকি। আমি সুহানার ঘরেও টোকা দিয়ে তারপর প্রবেশ করি। ওরা জানে এটা আমি, তাও আমি কখনই কারও স্পেস নষ্ট করি না।”

শাহরুখ খানকে যেকোনো অনুষ্ঠানেও দেখা যায় বিভিন্ন সহ-অভিনেত্রীদের শাড়ির আঁচল ধরে হাঁটতে, ব্যাগ ধরে নিতে বা শুটিংয়ের প্রপস ধরে দিতে। তিনি বরাবর চেষ্টা করেন, তাঁর আশেপাশে থাকা নারীদের যেন কোনো সমস্যা না হয়। তিনি যথাসম্ভব সেই সাহায্যটুকু করে এসেছেন, তা ক্যামেরার সামনে হোক কিংবা পেছনে। এই গভীর পারিবারিক মূল্যবোধ এবং নারীদের প্রতি তাঁর অপরিসীম শ্রদ্ধাই তাঁকে শুধু একজন সফল অভিনেতা নয়, বরং একজন ‘কিং খান’ হিসেবে সকলের হৃদয়ে স্থায়ী আসন গড়ে দিয়েছে।