একমুঠো ভাতেই গাছ ভরে যাবে ফুলে, দেখা যাবে না একটিও পাতা! ম্যাজিক দেখতে ফলো করুন এই টিপস

বাগানের দিকে তাকালে কি এখন শুধু শুকনো গাছ আর বিবর্ণ পাতা চোখে পড়ে? হাজার চেষ্টা করেও গাছ বাঁচছে না? বাজারচলতি সার, চাপাতা, খোলপচা—সবকিছু দিয়েও কাজ হচ্ছে না? তাহলে এবার ঘরোয়া এক মন্ত্রে ভরসা রাখুন।এক মুঠো ভাতই হতে পারে আপনার বাগানের গোপন জীবনদাতা!

যেমন মানুষের শরীর ভালো রাখতে পটাশিয়াম, ক্যালশিয়াম, জিঙ্ক, সোডিয়ামের মতো খনিজ দরকার, ঠিক তেমনভাবেই গাছেরও প্রয়োজন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি উপাদান। আশ্চর্য হলেও সত্যি, সেদ্ধ ভাতে রয়েছে সেই সমস্ত পুষ্টিগুণ। সঠিক নিয়মে ভাত ব্যবহার করলে ফুল গাছে দ্রুত ফুল ফোটে এবং গাছ থাকে সতেজ।

কীভাবে বানাবেন ভাতের এই স্পেশাল টনিক?
১. এক মুঠো সেদ্ধ ভাত নিন একটি কাচের পাত্রে।
২. তার মধ্যে পরিমাণমতো জল দিন।
3. পাত্রটি ঢেকে অন্ধকার ও ঠান্ডা জায়গায় রেখে দিন ৩-৪ দিন।
৪. এরপর ভাত ছেঁকে জল আলাদা করুন।
৫. এই জল একটি স্প্রে বোতলে ভরে পাতায় স্প্রে করুন।
৬. ছেঁকে নেওয়া ভাতটি গাছের গোড়ায় দিয়ে দিন।
৭. একদিন রেখে পরদিন গোড়া পরিষ্কার করে দিন (না হলে পিঁপড়ে হতে পারে)।

এই ঘরোয়া সারে গাছ পাবে প্রাকৃতিক পুষ্টি, মাটির গুণমানও উন্নত হবে। নিয়মিত মাসে অন্তত দু’বার এই পদ্ধতি অনুসরণ করুন। যেসব গাছে বহুদিন ধরে ফুল ফুটছে না, তারাও নতুন কুঁড়িতে ভরে উঠবে।

টিপস:
সব ধরনের গাছের ওপর ব্যবহার করা যায় এই ভাতের সার।

স্প্রে করার সময় সকালের দিকে বা বিকেলের শেষ দিকে করুন।

গোড়া পরিষ্কার রাখতে ভুলবেন না।

গাছের যত্ন মানেই যে দামি সার বা রাসায়নিকের উপর ভরসা, তা নয়। বাড়ির এক মুঠো ভাতই যথেষ্ট—ঠিক পদ্ধতিতে ব্যবহার করলে গাছও বাঁচবে, ফুলও ফুটবে। এবার বাগান আবার হয়ে উঠবে সবুজ-রঙিন!