রাতের রাস্তায় গাড়ির সানরুফ খুলে গাঢ় চুম্বনের ঢেউ তুললেন দম্পতি, ভাইরাল ভিডিওতে বিতর্ক

ভালোবাসার প্রকাশ ব্যক্তিগত হলেও, তা যখন প্রকাশ্য রাস্তায়, তাও আবার গাড়ির সানরুফ খুলে চরম ঘনিষ্ঠতায় রূপ নেয়, তখন তা বিতর্কের জন্ম দেয়। সম্প্রতি হিমাচল প্রদেশের মানালিতে চণ্ডীগড়-মানালি চার লেনের হাইওয়েতে এমনই এক ঘটনা ক্যামেরাবন্দী হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাতের ব্যস্ত রাস্তায় এক যুগলকে গাড়ির সানরুফ দিয়ে বেরিয়ে এসে একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে একটানা চুম্বন করতে দেখা যায়।
অশ্লীলতার অভিযোগ, সমালোচনার ঝড়:
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দ্রুত গতিতে চলমান গাড়ির ভেতর থেকে এক দম্পতি সানরুফ খুলে পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ চুম্বনে মত্ত। পিছনের গাড়ি থেকে ঘটনাটি রেকর্ড করা হলেও, তাঁরা তাতে বিন্দুমাত্র বিচলিত হননি। প্রকাশ্য সড়কে, যেখানে অন্য গাড়িগুলিও পাশ দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে, সেখানে এমন ‘অশালীন অঙ্গভঙ্গি’ দেখে অনেকেই স্তম্ভিত। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। কেউ কেউ এটিকে ‘অশ্লীল’ ও ‘সমাজবিরোধী’ আখ্যা দিয়েছেন, আবার কেউ এটিকে ‘জনসাধারণের রুচির পরিপন্থী’ বলে উল্লেখ করেছেন।
चलती कार, सरेआम इजहार
हिमाचल के मंडी में चंडीगढ़ मनाली फोरलेन
हरियाणा नम्बर की गाड़ी सवार कपल किसिंग करते नजर आएं. गाड़ी में ऐसी हरकतें, क्या साबित करने की कोशिश? pic.twitter.com/a7qiNeVbZl— Tushar Rai (@tusharcrai) June 24, 2025
আইনশৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধের প্রশ্ন:
এই ঘটনা শুধু সামাজিক বিতর্কের জন্ম দেয়নি, বরং জনসমক্ষে শালীনতা এবং আইনশৃঙ্খলার বিষয়টিকেও সামনে এনেছে। প্রকাশ্য রাস্তায় এমন আচরণ মোটর ভেহিক্যাল অ্যাক্ট এবং জনসমক্ষে অশ্লীলতার আইনে প্রশ্ন তুলতে পারে। যদিও ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশি পদক্ষেপের কোনো খবর এখনো পাওয়া যায়নি, তবে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
অনেকই মনে করছেন, ব্যক্তিগত স্বাধীনতা থাকা সত্ত্বেও জনসমক্ষে এমন আচরণ সমাজের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এই ভিডিওটি আবারও মনে করিয়ে দিল, ডিজিটাল যুগে দ্রুত ভাইরাল হওয়া বিষয়গুলি কীভাবে সামাজিক আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।