অমিত শাহকে ‘পাপ্পু’ বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

সাড়ে ৬ ঘন্টা পরে সিজিও কম্পলেক্স থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা কয়লা কেলেঙ্কারি নয়, স্বরাষ্ট্রমন্ত্রক কেলেঙ্কারি। এরা অন্য একটি দলের নেতাকে পাপ্পু বলে। আসল পাপ্পু হল অমিত শাহ। ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন। বাড়ি থেকে তুলে নিয়ে যান। সিজিও কম্পলেক্স থেকে বেরিয়ে এমনই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘মাথানত করতে হলে সাধারণ মানুষের কাছে করব, দিল্লির জল্লাদদের কাছে মাথানত করব না। নিজের ছেলেকে দেশপ্রেম শেখান, তারপর বাংলার মানুষকে শেখাবেন।’

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রথম দু’বার ইডির ডাকে দিল্লি যেতে হয়েছিল। এবার কলকাতায় আসতে হয়েছে। এটা আমার প্রথম নৈতিক জয়। যারা ক্যামেরার সামনে হাত পেতে নির্লজ্জের মতো টাকা নেয়, তাদের বিজেপিতে যাওয়ার পরে একবারও বলছে না। অমিত শাহের ছেলেকে আক্রমণ করেছি বলে আমাকে হেনস্থা করছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *