অন্তর্বর্তীকালীন জামিন পেল গুজরাট দাঙ্গার অভিযুক্ত তিস্তা সেতলওয়ার, তবে রয়েছে কিছু শর্ত

শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সমাজ কর্মী তিস্তা সেতলওয়ারের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুরি দিল। 2002 সালে গুজরাট দাঙ্গা মামলায় জাল নথি করার অভিযোগ রয়েছে তার ওপর। সেই অভিযোগে গত ২৬ জুন গুজরাট পুলিশ তাকে গ্রাফটের করে তিনি এতদিন হেফাজতে ছিলেন। এই বিষয়ে সুপ্রিমকোর্ট জানিয়েছে , তিস্তা সেতলওয়ারের জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ হয়েছে। মামলাটি গুজরাটি হাইকোটের বিচারাধীন থাকলেও অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করা হয়েছে।তবে শীর্ষ আদালত হাইকোটের আদেশ না দেওয়ার পর্যন্ত তাকে টের পাসপোর্ট জমা রাখার নির্দেশ দেন।

এর আগেও তিস্তা সেতলওয়ার গুজরাট হাইকোটে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু তার জামিনের দীর্ঘ স্থগিত করেছিল উচ্চ আদালত। এর পর জামিনের জন্য শীর্ষ ডলতে আবেদন করেছিলেন তিস্তা। এদিন শুক্রবার ভারতের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত এবং বিচারপতি এস রবীন্দ্র ভাট এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার এক বেঞ্চ তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিল।

বেঞ্চ বলেছে, “জিজ্ঞাসাবাদের অপরিহার্য পর্ব শেষ হয়েছে, তাই অন্তর্বর্তীকালীন জামিনের বিষয়টি শোনা উচিত। তবে, বিষয়টি এখনও হাইকোর্টে বিচারাধীন। আমরা তাই সেতালওয়ারকে জামিনে মুক্তি দেওয়া হবে কিনা তা বিবেচনা করছি না এবং এই বিষয়ে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে। আমরা শুধুমাত্র বিবেচনা করছি যে, আবেদনকারীকে হেফাজতে রাখার উপর জোর দেওয়া হবে না অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হবে। এই বিবেচনা করে আমরা তিস্তা সেতলওয়ারের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করছি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *