দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘বিক্রান্তের’ কী কী শক্তি রয়েছে? জেনেনিন আপনিও

ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’-এর যাত্রা শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। আত্মনির্ভর ভারতে আরও এক ধাপ এগোল দেশ। দেশীয় প্রযুক্তিতে তৈরি হল ‘আইএনএস বিক্রান্ত’। যার দৈর্ঘ্য ১৬২ মিটার, প্রস্থ ৬২ মিটার, উচ্চতা ৫৯ মিটার।

৫০০০ ঘর আলোকিত হওয়ার মত বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। বিশালায়তন জায়গা রয়েছে, ঢুকে যেতে পারে ২ টো ফুটবল গ্রাউন্ড। রণতরীতে ওঠানামা করতে পারবে মিগ-২৯-এর মতো যুদ্ধবিমান। রণতরীতে রয়েছে ২৩০টি ঘর, একসঙ্গে থাকতে পারবেন ১৭০০ জন। এর সর্বোচ্চ গতি ২৮ নট। এর ওজন ৪০ হাজার টন।

উল্লেখ্য, ‘আইএনএস বিক্রান্ত’-এই ৪৫ হাজার টোনের যুদ্ধজাহাজ তৈরিতে খরচ হয়েছে ২০ হাজার কোটি টাকা। এই টাকা খরচ করেছে কেন্দ্র। এই রণতরীতে ৩০ টি বিমান ওঠানামা করতে পারবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *