প্রথম দফার পর দ্বিতীয় দফা ,দফায় দফায় অভিষেককে জেরা করছে ED

কয়লা পাসের কান্ডে ED টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শক্রবার ED র অফিস হাজিরা দেওয়ার কথা ছিল অভিষেকের। শুরুতে জানা যায় ,এদিন শুক্রবার দুদফায় জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই কথা অনুযায়ী সকাল থেকেই এক দফার জেরা।হয়ে যায়। ED তরফ থেকে জানানো হয়েছে ,অশোক মমিত্র যিনি বাঁকুড়ার IC ছিলেন তার বয়ানকে সামনে রেখেই জিজ্ঞাসাবাদ করছে ED। প্রথম দফার জেরা দুপুর দুটো পর্যন্ত চলে। তার পর দ্বিতীয় দফার জেরা শুরু হয় তিনটে থেকে। ED র সূত্র খবর বেশ কিছু প্রশ্নের উত্তর দেননি অভিষেক।

কয়লাপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলফ করেছিল ED। তারই জন্যে সকাল থেকে ED অফিসের সামনে করা নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনীর সাথে মোতায়ন করা হয় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। অফিসের ভেতর সংবাদমাধ্যমের প্রবেশো নিষিদ্ধ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে ছিল দিল্লি থেকে আগত ED অফিসাররাও। সূত্রের খবর , বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য ED চারজন নতুন অফিসার দিল্লি থেকে আসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *