BigNews: জিতে গেলেন অভিষেক, পিছিয়ে গেল ইডি

কয়লা পাচারকাণ্ডের তদন্তে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না।

প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় দিল্লিতে অভিষেককে তলব করে ইডি। এরপর তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলে তাঁর আবেদন খারিজ করা হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এর আগে সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছিলেন, অভিষেককে হয়তো আবার নোটিস পাঠাবে ওরা। ঠিক একদিন পর অর্থাৎ মঙ্গলবারই সামনে এলো এই খবর।

কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তার মতে, অভিষেক খুব ভালো বক্তৃতা দিয়েছে। এবার হয়তো আজ অথবা কাল ওকে কোনও সংস্থা নোটিশ ধরাবে। এ কথা বলেই শান্ত হননি তৃণমূল নেত্রী।

তিনি বলেন, অভিষেককে তো আগেও দুবার নোটিশ দিয়েছে। এমনকি নোটিশ ধরিয়েছে ওর বউকেও। কিন্তু এবার তো মনে হয় ওর দুবছরের ছেলেকেও নোটিশ ধরাবে। ওকেও নোটিশ ধরিয়ে দেখুক দুবছরের ছেলেটাও কতটা শক্ত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *