গরমের ছুটিতে নয়া মোড়! জুলাই মাসে খুলছে রাজ্যের স্কুল, জেনেনিন কবে?

গরমের ছুটি নিয়ে জল্পনার যেন শেষ নেই। এবার প্রকাশ্যে এল এক নতুন তথ্য। যখন প্রায় সব রাজ্যেই নির্ধারিত সময়ের আগেই স্কুলগুলোতে ছুটি পড়েছে, তখন স্কুল কবে খুলবে, তা নিয়ে ছিল নানা প্রশ্ন।
এবার ফের স্কুল খোলার বিষয়ে এল নয়া খবর। কোথাও ছুটি বাড়ছে আরও এক সপ্তাহ! রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে আগামী ৭ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত ছুটি থাকবে। স্কুল খুলবে ১৭ জুলাই। এমনটাই জানাল শিক্ষা দফতর।
তবে এই নিয়ম কিন্তু আপাতত চালু হচ্ছে জম্মু ও কাশ্মীরের স্কুলগুলোতে। সেখানে ৭ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যালয়ের দরজা।
অন্যদিকে, উত্তর প্রদেশে স্কুল খুলবে ৩০ জুন থেকে। রাজস্থানে ১৬ জুন এবং পঞ্জাবে ৩০ জুন থেকে পঠনপাঠন শুরু হবে। হরিয়ানার স্কুলও খুলবে একই দিনে। মহারাষ্ট্র এবং গুজরাটে স্কুল খোলার সম্ভাব্য তারিখ ৯ জুন এবং ৪ জুন। দিল্লিতে স্কুল খোলার কথা ৩০ জুন থেকে।
তবে বাংলায়? এখানে কিন্তু স্কুল খুলছে আগামীকাল, অর্থাৎ ২ জুন থেকে। যদিও অনেকেই ছুটি আরও বাড়ার আশা করেছিলেন, আপাতত তেমন কোনও খবর নেই। গরমের এই মরশুমে কোথাও দীর্ঘ হচ্ছে অবকাশ, আবার কোথাও শিক্ষাঙ্গনের চেনা ছবি ফেরার অপেক্ষা।