WhatsApp-এ মেসেজ পাঠাতে এবার গুনতে হবে টাকা! কত টাকা করে খরচ হবে? জেনেনিন নতুন নিয়ম

ভারতবর্ষের অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp) নিয়ে সম্প্রতি একটি খবর ছড়িয়ে পড়েছিল যে, এবার মেসেজ পাঠাতে টাকা লাগবে। এই খবর শুনে আট থেকে আশি, সকল ব্যবহারকারীদের মধ্যে চিন্তার ভাঁজ পড়েছিল। ফেসবুক এবং ইনস্টাগ্রামের চাইতেও সহজে গ্রহণযোগ্য এবং সহজে ব্যবহারযোগ্য এই অ্যাপটি এতদিন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যেত। কিন্তু মেটার (Meta) নতুন নিয়ম ঘিরে তৈরি হওয়া এই বিভ্রান্তি এবার পরিষ্কার হলো।
মূল বিষয়: মেটার নতুন নিয়ম সাধারণ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য নয়। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস (WhatsApp Business) অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য এই নতুন চার্জিং সিস্টেম চালু হচ্ছে।
কী জানাচ্ছে মেটা?
মার্ক জাকারবার্গের মালিকানাধীন সংস্থা মেটা জানিয়েছে, তাদের নতুন নিয়ম মূলত হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য। এই নিয়মটি আনা হয়েছে মূল্য নির্ধারণ পদ্ধতিকে সহজ করতে এবং মেসেজিং ইন্ডাস্ট্রির মান অনুযায়ী সমন্বয় সাধন করার জন্য।
কত টাকা খরচ হবে হোয়াটসঅ্যাপ বিজনেসে?
মেটার নিয়ম অনুযায়ী, বিজনেস অ্যাকাউন্ট থেকে পাঠানো প্রতিটি মেসেজের জন্য চার্জ ধার্য করা হবে। তবে এর একটি শর্ত আছে: যদি সেই মেসেজ ‘কাস্টমার সার্ভিস উইন্ডো’র বাইরে পাঠানো হয়, তবেই গ্রাহকদের অর্থ গুনতে হবে। এর অর্থ হলো, বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারী একজন ব্যক্তি যদি মার্কেটিং টেমপ্লেট অথবা দুটি ইউটিলিটি টেমপ্লেট পাঠান, তাহলে তার জন্য আলাদা করে চার্জ দিতে হবে।
কবে থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে?
সংস্থার তরফে আরও জানানো হয়েছে, এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে আগামী ১ জুলাই, ২০২৫ থেকে। নতুন নিয়ম কার্যকর হয়ে গেলে, উক্ত ব্যবহারকারীদের ফোন নম্বরের কান্ট্রি কোড এবং মেসেজ ক্যাটাগরি মেলানো হবে, আর তার ওপর ভিত্তি করে প্রতিটি চার্জ প্রযোজ্য করা হবে।
সাধারণ ব্যবহারকারীদের জন্য স্বস্তি:
অর্থাৎ, জনসাধারণের জন্য স্বস্তির খবর হলো, সাধারণ হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে এখনও পর্যন্ত মূল্য ধার্য করার কোনো নিয়ম আনছে না মেটা। এতদিন যেমন বিনামূল্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যেত, এখনও তা তেমনই থাকবে। এই নতুন নিয়ম শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেসের জন্য প্রযোজ্য। সুতরাং, সাধারণ ব্যবহারকারীরা আপাতত নিশ্চিন্তে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন।