কৃষক বন্ধুদের জন্য সুখবর! PM KISAN সুবিধা পাওয়ার জন্য কী কী করবেন? সেরে ফেলুন এই কাজগুলি

সারা দেশের কৃষক বন্ধুদের জন্য এল এক দারুণ সুখবর। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Yojana) পরবর্তী কিস্তির টাকা কবে পাওয়া যাবে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়েছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক।

মন্ত্রকের উদ্যোগে ইতিমধ্যেই শুরু হয়েছে এক বিশেষ ‘সম্পূর্ণতা অভিযান’ (Saturation Drive)। চলতি বছরের ১ মে থেকে ৩১ মে পর্যন্ত এই অভিযান চলবে। এর মূল উদ্দেশ্য হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় দেশের সকল যোগ্য কৃষককে অন্তর্ভুক্ত করা এবং যারা এখনও এই প্রকল্পের সুবিধা পাননি, তাদের নাম নথিভুক্ত করা ও প্রয়োজনীয় তথ্য যাচাই করা।

প্রধানমন্ত্রী কিষান যোজনার টাকা কবে ঢুকবে?

এই সম্পূর্ণতা অভিযানে কেবল নতুন কৃষকদের নাম নথিভুক্ত করাই হচ্ছে না, পাশাপাশি আগে থেকে নথিভুক্ত কৃষকদের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। রাজ্য এবং স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন গ্রাম পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে এবং নিশ্চিত করে যে কোনও যোগ্য কৃষক যেন এই প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন।

PM KISAN সুবিধা পেতে কী করতে হবে?

এই প্রকল্পের সুবিধা পেতে সকল যোগ্য কৃষককে আগামী ৩১ মে, ২০২৫-এর মধ্যে নিম্নলিখিত কাজগুলি আবশ্যিকভাবে সম্পন্ন করতে হবে:

ই-কেওয়াইসি (eKYC): আধার-ভিত্তিক ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
আধার-ব্যাঙ্ক লিঙ্ক: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর অবশ্যই সংযুক্ত থাকতে হবে।
জমির নথি যাচাই: নিজের জমির দলিল বা রেকর্ড যাচাই করাতে হবে।
PM Kisan eKYC না করলে টাকা ঢুকবে না

এই প্রক্রিয়াগুলি ৩১ মে, ২০২৫ তারিখের মধ্যে সম্পন্ন করা বাধ্যতামূলক। অন্যথায়, কৃষকরা প্রধানমন্ত্রী কিষান যোজনার ২০তম কিস্তির আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হবেন।

eKYC প্রক্রিয়া: ধাপে ধাপে নির্দেশিকা

কৃষকবন্ধুরা খুব সহজেই নিজেদের মোবাইল ফোন ব্যবহার করে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। তার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন:

প্রথমে গুগল প্লে স্টোর থেকে PM-Kisan মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন।
অ্যাপটি খোলার পর আপনার আধার নম্বর এবং বেনিফিসিয়ারি আইডি দিয়ে লগইন করুন।
আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে, সেটি প্রদান করুন।
এরপর Face Authentication অপশনটি নির্বাচন করুন এবং নির্দেশাবলী অনুযায়ী আপনার মুখের ছবি স্ক্যান করুন।
স্ক্যান সফল হলে আপনার ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
পিএম কিষান যোজনার ২০ তম কিস্তির টাকা কবে ঢুকবে?

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে প্রতি চার মাস অন্তর ২০০০ টাকা করে মোট তিনটি কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। ১৯তম কিস্তিটি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ডিবিটি (DBT)-এর মাধ্যমে প্রদান করা হয়েছে, যার মাধ্যমে সরকার ২২,০০০ কোটি টাকা বিতরণ করেছে। সেই হিসাব অনুযায়ী, আশা করা যাচ্ছে প্রধানমন্ত্রী কিষান যোজনার ২০তম কিস্তির টাকা ২০২৫ সালের জুন মাসের মাঝামাঝি সময়ে কৃষকদের অ্যাকাউন্টে জমা হবে।

কীভাবে PM-KISAN স্ট্যাটাস চেক করবেন?

আপনি এই প্রকল্পের জন্য যোগ্য কিনা অথবা আপনার বর্তমান স্ট্যাটাস জানতে নিচের ধাপগুলি অনুসরণ করতে পারেন:

প্রথমে PM Kisan-এর অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এ যান।
ওয়েবসাইটের ডান দিকে থাকা ‘Know Your Status’ অপশনে ক্লিক করুন।
আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচা কোড সঠিকভাবে লিখুন।
এরপর ‘Get Data’ অপশনে ক্লিক করলেই আপনার স্ট্যাটাস স্ক্রিনে দেখতে পাবেন।
বেনেফিসিয়ারি তালিকায় নাম দেখবেন কিভাবে?

বেনেফিসিয়ারি তালিকায় নিজের নাম দেখতে হলে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করুন:

অফিসিয়াল ওয়েবসাইট www.pmkisan.gov.in এ প্রবেশ করুন।
‘Beneficiary List’ অপশনে ক্লিক করুন।
এরপর ড্রপডাউন মেনু থেকে আপনার রাজ্য, জেলা, মহকুমা, ব্লক এবং গ্রাম নির্বাচন করুন।
সবশেষে ‘Get Report’ এ ক্লিক করলেই আপনার এলাকার বেনিফিসিয়ারিদের তালিকা দেখতে পাবেন।
সমস্যার সমাধানে যোগাযোগঃ

যদি এই প্রকল্প সংক্রান্ত কোনো সমস্যা হয়, তাহলে আপনি নিম্নলিখিত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন:

155261
011-24300606
তাই আর দেরি না করে, সকল কৃষক বন্ধুদের অনুরোধ, ৩১ মে, ২০২৫-এর মধ্যে ই-কেওয়াইসি, আধার-ব্যাঙ্ক লিঙ্ক এবং জমির নথি যাচাইয়ের কাজ সম্পন্ন করুন। না হলে আপনারা প্রধানমন্ত্রী কিষান যোজনার ২০তম কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। সরকার চাইছে, এই সময়ের মধ্যে দেশের সকল যোগ্য কৃষক এই প্রকল্পের আওতায় আসুক। আপনার এলাকার কৃষি বিভাগ এবং পঞ্চায়েত কর্মীরাও এই বিষয়ে আপনাকে সাহায্য করতে প্রস্তুত। এখনই পদক্ষেপ নিন!