মহিলা সেজে বাড়িতে ডাকতেন পুরুষদের, তারপর……! ডাক্তার স্বামীর কীর্তি দেখে হতবাক স্ত্রী

উত্তরপ্রদেশের এক সরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার স্ত্রী। স্ত্রীর দাবি, তার স্বামী অধিক অর্থ উপার্জনের জন্য নারী সেজে পুরুষদের সরকারি বাসভবনে ডাকতেন এবং সেখানে পর্ন ভিডিও তৈরি করে অনলাইনে চড়া দামে বিক্রি করতেন। এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসার পর থেকেই নেটপাড়ায় এটি ভাইরাল হয়ে গেছে।

অভিযুক্ত চিকিৎসকের নাম বরুণেশ দুবে। তিনি সন্ত কবীর নগর জেলার একটি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। বরুণেশের স্ত্রী সিম্পি পাণ্ডের দাবি, তাদের প্রেম করে বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই বরুণেশের টাকার প্রতি অতিরিক্ত লোভ তার নজরে আসে। সিম্পির অভিযোগ, বরুণেশ তাকে এবং তাদের ছেলেকে গোরক্ষপুরের বাড়িতে রেখে আসতেন এবং তার সরকারি বাসভবনে মহিলাদের পোশাক পরে পুরুষদের ডেকে আনতেন। সেখানেই চলত পর্ন ছবির শুটিং।

সিম্পি পাণ্ডে সংবাদমাধ্যমকে জানান, তিনি কিছু পেইড ওয়েবসাইটে স্বামীর পর্ন ভিডিও খুঁজে পেয়েছেন। এই ভিডিওগুলো তার স্বামীর সরকারি বাসভবনে তৈরি হয়েছিল। সিম্পি এবং তার ভাই যখন এই বিষয়ে বরুণেশের সঙ্গে কথা বলতে যান, তখন বরুণেশ তাদের মারধর করে তাড়িয়ে দেন। এরপরই সিম্পি পুলিশের দ্বারস্থ হন এবং অভিযোগ দায়ের করেন। পুলিশ বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছে।

যদিও চিকিৎসক বরুণেশ দুবে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তার স্ত্রী সম্পত্তির লোভে এই ধরনের মিথ্যা অভিযোগ করছেন। বরুণেশের মতে, তার স্ত্রীকে তার সম্পত্তির অংশীদার করার জন্য চাপ দেওয়া হচ্ছে এবং সেই কারণেই এই ধরনের চক্রান্ত করা হচ্ছে।

প্রতিবেদনটি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে লেখা। এই ছবির সত্যতা যাচাই করেনি techinformetix