গভীররাতে ফাঁকা বাড়ির সুযোগে গৃহবধূকে ধর্ষণ! থানায় গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দিলেন দুষ্কৃতকারীরা

মিনাখা থানা এলাকায় এক গৃহবধূ তাঁর বাড়িতে যখন একা ঘুমোচ্ছিলেন, তখন এক ভয়াবহ ঘটনা ঘটে। অভিযোগ, তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকার সুযোগে দুষ্কৃতকারীরা রাতের অন্ধকারে বাড়িতে চড়াও হয় এবং তাঁকে ধর্ষণ করে।
জানা গিয়েছে, রাত্রি প্রায় দুটো নাগাদ অভিযুক্তরা দরজা ভেঙে ওই গৃহবধূর ঘরে ঢোকে। অভিযোগ, এরপর তারা গৃহবধূকে মারধর করে এবং বিছানায় ফেলে ধর্ষণ করে। ধর্ষণের পর এই ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় দুষ্কৃতকারীরা।
এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত বাবুসোনা মিরকে ধরে ফেলে এবং সকালে পুলিশের হাতে তুলে দেয়। তবে, গ্রেপ্তার হওয়া বাবুসোনা মির দাবি করেছে যে রবিউল বৈদ্য নামে অন্য এক ব্যক্তি আসলে ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করেছে।
স্থানীয় সূত্রে খবর, প্রভাবশালী রাজনৈতিক দলের আত্মীয় বাবুসোনা মির ঘটনার সময় বাড়ির বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত রবিউল বৈদ্য পলাতক।
ধর্ষণের শিকার ওই গৃহবধূ মিনাখা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক রবিউল বৈদ্যের সন্ধান চালাচ্ছে।