সন্তানের জন্য বলিউড ছাড়লেন আথিয়া? মেয়েকে নিয়ে কোন কথা ফাঁস করলেন সুনিল শেঠি

বলিউড অভিনেতা সুনীল শেঠি সম্প্রতি তাঁর মেয়ে আথিয়া শেঠির চলচ্চিত্র জগৎ ছেড়ে দেওয়ার কারণ প্রকাশ্যে এনেছেন। তিনি জানান, “আথিয়া আমাকে স্পষ্ট বলেছিল যে সে আর চলচ্চিত্রে অভিনয় করতে চায় না।”
সুনীল শেঠি বলেন, “আমি তার এই সিদ্ধান্তকে সম্মান করি। ‘মতিচুর চকনাচুর’ ছবির পর সে অনেক প্রস্তাব পেয়েছিল। কিন্তু তা সত্ত্বেও সে আমাকে বলে, ‘বাবা, আমি আর চলচ্চিত্রে অভিনয় করতে চাই না।'”
পিতা সুনীল শেঠি আথিয়ার বর্তমান জীবন এবং মাতৃত্বের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেন, “আজ সে জীবনের সবচেয়ে সুন্দর ভূমিকায় অভিনয় করছে। সে সবচেয়ে ভালো ছবিতে কাজ করছে, আর তা হল জীবন। তার ভূমিকা একজন মা এবং সে তা উপভোগ করছে।”
আথিয়া শেঠি ২০১৫ সালে নিখিল আডবানি পরিচালিত ‘হিরো’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এই ছবিতে সুরজ পাঞ্চোলিও মুখ্য ভূমিকায় অভিনয় করেন এবং ছবিটি প্রযোজনা করেছিলেন সলমন খান। পরবর্তীতে আথিয়া আনিস বাজমী পরিচালিত অর্জুন কাপুরের সঙ্গে ‘মুবারাকা’ এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীর বিপরীতে ‘মতিচুর চকনাচুর’ ছবিতেও কাজ করেন।
তিনটি ছবিতে কাজ করার পর আথিয়া শেঠি ক্রিকেটার কেএল রাহুলকে বিয়ে করেন। ২০২৩ সালে তাঁদের বিবাহ সম্পন্ন হয় এবং চলতি বছরের ২৪ মার্চ, ২০২৫ তারিখে তাঁদের একটি কন্যাসন্তান জন্মগ্রহণ করে। বর্তমানে আথিয়া তাঁর কন্যা এবং বৈবাহিক জীবনেই বেশি মনোযোগ দিচ্ছেন বলে জানা গেছে।