স্বপ্নের গাড়ি কেনার জন্য ১০ বছরের অপেক্ষা, এক ঘণ্টার মধ্যেই পুড়ে ছাই হয়ে গেল স্বপ্ন

দীর্ঘ দশ বছরের সঞ্চয় আর অপেক্ষার পর স্বপ্নের গাড়ি কিনেছিলেন, কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো মাত্র এক ঘণ্টা। জাপানের এক দুর্ভাগ্যবান ব্যক্তি, হোনকনের সঙ্গে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে। শিয়ালদহ থেকে আসা একটি হলুদ ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়। তাঁর নতুন কেনা বিলাসবহুল ফেরারি মাত্র কিছুক্ষণের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে।
ঠিক কী ঘটেছিল?
৩৩ বছর বয়সী হোনকন গত ১০ বছর ধরে তিল তিল করে অর্থ জমিয়েছিলেন তাঁর প্রিয় গাড়ি, ফেরারি ৪৫৮ স্পাইডার কেনার জন্য। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়। জানা যায়, এই গাড়ির জন্য তিনি ৪৩ মিলিয়ন ইয়েন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২.৬ কোটি টাকা, খরচ করেছিলেন। কিন্তু গাড়ি হাতে পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই তাঁর সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়।
হোনকন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ নিজেই এই ঘটনার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমার মনে হয় পুরো জাপানে আমিই একমাত্র ব্যক্তি যার সঙ্গে এমনটা ঘটল।” গাড়িটি ডেলিভারি নেওয়ার কিছুক্ষণ পরেই তিনি টোকিওতে সেটি নিয়ে বেরিয়েছিলেন। পথেই হঠাৎ তিনি গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তের মধ্যে সুপারকারের ইঞ্জিনে আগুন ধরে যায়। ধোঁয়া দেখে হোনকন দ্রুত গাড়ি থামিয়ে বাইরে বেরিয়ে আসেন। এর কিছুক্ষণের মধ্যেই চোখের সামনে তাঁর নতুন কেনা ফেরারি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এই দুর্ঘটনায় হোনকন নিজে আহত না হলেও, তাঁর সাধের গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। মাত্র ২০ মিনিটের মধ্যেই এক্সপ্রেসওয়েতে গাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছিল বলে জানা গেছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর, টোকিও মেট্রোপলিটন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।