OMG! নিজের পর্ন ভিডিয়ো করতেন শুট, ডাক্তার স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ স্ত্রীর

উত্তরপ্রদেশের সন্ত কবীর নগর জেলায় এক মহিলা তাঁর চিকিৎসক স্বামীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনেছেন। তাঁর অভিযোগ, স্বামী নিজের সরকারি আবাসনে পর্ন ভিডিও তৈরি করেন এবং নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে দেখিয়ে পর্ন ওয়েবসাইটে সেই ভিডিওগুলি আপলোড করেন। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত চিকিৎসককে আটক করেছে পুলিশ, যা নিয়ে গোটা এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গেছে।

অভিযোগকারী মহিলা জানিয়েছেন, স্বামী বরুণেশ নিজের সরকারি ফ্ল্যাটেই এই কুকীর্তি করেন। তার এই কাজের বিরোধিতা করলে বরুণেশ তাঁর উপর শারীরিক অত্যাচার করতেন। নিরুপায় হয়ে শেষ পর্যন্ত তিনি স্বামীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন।

মহিলা পুলিশের কাছে অভিযোগ করেছেন, “পর্ন ভিডিও তৈরির বিষয়টি আমার সামনে ফাঁস হতেই আমি পুলিশে অভিযোগ দায়ের করি। কিন্তু স্বামী আমায় মারধর করেন। এরপর আমার বাবা ও ভাই বাড়িতে এসে স্বামীকে বোঝানোর চেষ্টা করলে তাঁদের উপরও চড়াও হন তিনি। তাঁদের সম্পর্কে অশালীন মন্তব্য করেন বরুণেশ।”

তিনি আরও বলেন, “বরুণেশ পর্ন সাইটে নিজের অশ্লীল ভিডিও বিক্রি করেন। এর আগেও বরুণেশের বিবাহ বহির্ভূত সম্পর্ক ধরা পড়েছিল।”

মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ চিকিৎসক বরুণেশের সরকারি আবাসনে হানা দেয়। তার ফ্ল্যাট সিল করে দেওয়া হয়েছে বলে খবর।

সূত্রের খবর অনুযায়ী, পর্ন ওয়েবসাইটে আপলোড করার জন্য যে ভিডিওগুলি তৈরি করা হচ্ছিল, সেখানে একটি ছেলের সঙ্গে অভিনয় করতে দেখা যেত বরুণেশকে। নিজেকে রূপান্তরকামী হিসেবে দেখাতেন তিনি। তবে ক্যামেরায় দুজনেরই মুখ ঢাকা থাকত।

সন্ত কবীর নগরের এসপি জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে ডা. বরুণেশকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। চিকিৎসকের সরকারি ফ্ল্যাটটিও সিল করে দেওয়া হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে স্থানীয় মহলে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ এই ঘটনার গভীরে গিয়ে তদন্ত চালাচ্ছে।