ফোনের চার্জ দীর্ঘক্ষণ ধরে রাখতে কোন মোডে চালাবেন, জেনেনিন কি বলছে বিশেষজ্ঞরা?

বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। যোগাযোগ থেকে শুরু করে বিনোদন বা জরুরি কাজ, সবটাই এখন স্মার্টফোন নির্ভর। কিন্তু অনেক সময়েই দেখা যায়, সারাক্ষণ ব্যবহারের ফলে বা অন্য নানা কারণে ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যায়। জরুরি মুহুর্তে বা প্রয়োজন অনুযায়ী ফোনে চার্জ না থাকায় পড়তে হয় বড় সমস্যায়।

আবার অনেক ব্যবহারকারীই অভিযোগ করেন যে, ফোনে চার্জ দিলেও তা খুব দ্রুত ফুরিয়ে আসছে। এক্ষেত্রে অনেকেই হয়তো ফোন বদলানোর কথা ভাবেন, কিন্তু একটি সহজ সেটিংসে বদল এনেই আপনি আপনার ফোনের ব্যাটারি লাইফ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে নিতে পারেন। একটি ছোট্ট সেটিংসই আপনার ফোনের ব্যাটারি বাঁচাতে পারে।

কিছু সহজ টিপস ফলো করলে ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে। আসলে প্রায় সব স্মার্টফোনেই একটি বিশেষ মোড থাকে, যা সক্রিয় করলে ব্যাটারির আয়ু বাড়ে। এই মোডটির নাম হলো ‘ব্যাটারি সেভার মোড’। অনেকেই হয়তো জানেন না যে, এই মোড অন করে রাখলে ফোনের ব্যাটারি ১ দিনের বদলে প্রায় ২ দিন পর্যন্ত চলতে পারে। এই মোডে অবশ্য ফোনের কিছু ফাংশন এবং অ্যাপের ব্যবহার সীমিত হয়ে যায়, যা ব্যাটারির কনজাম্পশন বা ব্যাটারির খরচ অনেকটাই কমিয়ে দেয়।

ব্যাটারি সেভার মোড অন করার পদ্ধতিও খুব সহজ। এর জন্য প্রথমে আপনার ফোনের ‘Settings’ বা সেটিংসে যান। এরপর ‘Battery’ অথবা ‘Power’ অপশনে ক্লিক করুন। এখানে আপনি ‘Battery Saver’ অপশনটি দেখতে পাবেন। সেটিতে ক্লিক করে অন করে দিন। একবার অন করার পরেই ব্যবহারকারীর ফোন কিছু ফাংশনকে সীমিত করে দেবে। এর মধ্যে অন্যতম হলো, ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপগুলি বন্ধ করা, স্ক্রিনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা কমিয়ে দেওয়া এবং অপ্রয়োজনীয় কিছু নোটিফিকেশন ব্লক করে দেওয়া। এতে ব্যাটারির খরচ উল্লেখযোগ্যভাবে কমবে এবং ফোনের ব্যাটারি প্রায় ২ দিন পর্যন্ত থেকে যাবে।

তাই যদি আপনার মনে হয়, দ্রুত হারে ফোনের ব্যাটারি ফুরিয়ে আসছে, তাহলে আজই এই ব্যাটারি সেভার মোডটি অন করে দিন এবং আপনার ফোনের ব্যাটারি লাইফ আরও বাড়িয়ে নিন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া