পৃথিবী ধ্বংস হবে এই বছরই! ‘অপারেশন সিঁদুরে’র মাঝেই বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ভাইরাল, দেখুন

ভারতের সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার আবহে ফের একবার আলোচনায় উঠে এসেছেন এক রহস্যময়ী ব্যক্তিত্বের ভবিষ্যদ্বাণী। তিনি বুলগেরিয়ার বাসিন্দা বাবা ভাঙ্গা, যিনি অনেকের কাছেই পরিচিত ‘বুলগেরিয়ার নস্ট্রাদামুস’ নামে। জন্মান্ধ না হলেও শৈশবে এক ঝড়ে দৃষ্টিশক্তি হারানো এই মহিলা নাকি তাঁর মৃত্যুর আগেই পৃথিবীর ভবিষ্যত নিয়ে করে গিয়েছেন বহু চাঞ্চল্যকর ও ভীতিকর ভবিষ্যদ্বাণী।

কে ছিলেন এই বাবা ভাঙ্গা?

১৯১১ সালে জন্ম নেওয়া বাবা ভাঙ্গার আসল নাম ছিল ভ্যানগেলিয়া প্যানদেভা দিমিত্রোভা। কৈশোরে দৃষ্টি হারানোর পর থেকেই নাকি তিনি লাভ করেন ভবিষ্যৎ দর্শনের এক অদ্ভুত ক্ষমতা। লক্ষ লক্ষ মানুষ আজও বিশ্বাস করেন, তাঁর ছিল অলৌকিক ক্ষমতা এবং ভবিষ্যৎ দেখার দৃষ্টি।

মিলে যাওয়া কিছু ভবিষ্যদ্বাণী

বলা হয়, বাবা ভাঙ্গার বেশ কিছু ভবিষ্যদ্বাণী নাকি সত্যিই অক্ষরে অক্ষরে মিলে গেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত কয়েকটি হলো:

৯/১১-এর মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসবাদী হামলা।
চেরনোবিল পরমাণু বিপর্যয়।
ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া (ব্রেক্সিট)।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা মহামারী।
ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার মর্মান্তিক মৃত্যু।
এমনকি, শোনা যায় ১৯৯৬ সালের ১১ অগস্ট স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণীও তিনি আগেই করে গিয়েছিলেন।
পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে বাবা ভাঙ্গার কিছু চাঞ্চল্যকর পূর্বাভাস

তাঁর এই আপাত-সফল ভবিষ্যদ্বাণীগুলির কারণেই পৃথিবীর ভবিষ্যত নিয়ে করা তাঁর কথাগুলি মানুষকে ভাবিয়ে তুলছে। তাঁর কিছু পূর্বাভাস রীতিমতো উদ্বেগজনক:

ইউরোপে সংঘাত ও জনসংখ্যা হ্রাস: তিনি নাকি বলে গেছেন, ২০২৫ সাল নাগাদ ইউরোপে একটি বড় সংঘাত শুরু হবে, যার ফলে মহাদেশের জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস পাবে। অনেকেই মনে করছেন, এটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর পূর্বাভাস হতে পারে, যা নাকি ২০২৫ সালেই শুরু হতে পারে।
ইউরোপে মুসলিম শাসন ও বিশ্বজুড়ে কমিউনিস্ট শাসন: বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন যে, ২০৪৩ সালের মধ্যে ইউরোপে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হবে। অন্যদিকে, ২০৭৬ সালের মধ্যে নাকি সারা বিশ্বে আবার কমিউনিস্ট শাসন ফিরে আসবে।
পৃথিবীর অন্তিম পরিণতি: কবে ধ্বংস হবে আমাদের এই গ্রহ? এই হিসেবও নাকি দিয়ে গেছেন তিনি। একাধিক আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট অনুসারে, বাবা ভাঙ্গা দাবি করেছেন যে, ২০২৫ সাল থেকেই পৃথিবীর ধ্বংসের প্রক্রিয়া শুরু হবে, তবে সম্পূর্ণ ধ্বংস হতে প্রায় ৫০৭৯ সাল পর্যন্ত দীর্ঘ সময় লেগে যাবে।
প্রসঙ্গত, বাবা ভাঙ্গার নামের ‘বাবা’ শব্দটির সঙ্গে বাংলা বা হিন্দির ‘বাবা’ শব্দের কোনও সম্পর্ক নেই। বুলগেরিয়ান ভাষায় ‘বাবা’ শব্দের অর্থ হলো ‘বয়স্ক মহিলা’ বা ‘ঠাকুমা’। তার বলা ভবিষ্যদ্বাণীগুলো কতটা সত্যি হবে তা সময়ই বলবে, তবে বিশ্বজুড়ে সংঘাত ও অনিশ্চয়তার আবহে তাঁর কথাগুলি ফের একবার আলোচনার কেন্দ্রে।