SPORTS: নজরে বৈভব, ইডেনে KKR বনাম RR, সম্মান রক্ষার ম্যাচে নাইটদের প্লে অফের চ্যালেঞ্জ

চলতি আইপিএল টুর্নামেন্ট থেকে রাজস্থান রয়্যালস অঙ্কের হিসেবে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। তবে রবিবাসরীয় ইডেনে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ম্যাচটি তাদের কাছে নিছকই সম্মান রক্ষার লড়াই। অন্যদিকে, প্লে অফে যাওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সের কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজস্থানের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর ব্যাটে যদি ফের ঝড় ওঠে, তাহলে নাইটদের প্লে অফের অঙ্ক আরও জটিল হয়ে যেতে পারে।

এই ম্যাচে হারলে কলকাতা নাইট রাইডার্সকে প্লে অফে পৌঁছতে হলে তাদের বাকি তিনটি ম্যাচেই জয়লাভ করতে হবে। তবে টানা তিন ম্যাচে হারের পর গত ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে তাদের ঘরের মাঠে হারিয়ে জয়ে ফিরে আত্মবিশ্বাসী নাইট শিবির।

ভেঙ্কটেশ-রাসেলের ফর্ম নিয়ে KKR-এর উদ্বেগ

গতবারের চ্যাম্পিয়ন দল হওয়া সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্সকে ভাবাচ্ছে দলের দুই তারকা ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ার এবং আন্দ্রে রাসেলের ফর্ম। এখনও পর্যন্ত রাসেল তার বিধ্বংসী ব্যাটিংয়ের ঝলক সেভাবে দেখাতে পারেননি। অন্যদিকে, ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার বড় দর পাওয়া বেঙ্কটেশ চলতি টুর্নামেন্টে মোটে ১৪২ রান করেছেন, তার ব্যাটিং গড় মাত্র ২০.২৮।

রাজস্থানের সম্মান রক্ষার লড়াই, ফোকাসে বৈভব সূর্যবংশী

টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেলেও রাজস্থান রয়্যালস চাইছে এবারের আইপিএল সফর ইতিবাচকভাবে শেষ করতে। তাদের সম্মান রক্ষার এই লড়াইয়ে মূল ফোকাস থাকবে উদীয়মান ক্রিকেটার বৈভব সূর্যবংশীর দিকে। গুজরাত টাইটানসের বিরুদ্ধে তার ৩৫ বলে বিধ্বংসী শতরানই রাজস্থানকে টুর্নামেন্টে এখনও আলোচনার কেন্দ্রে রেখেছে। যদিও মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে তিনি ব্যর্থ হন এবং দল ১০০ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়।

মুখোমুখি পরিসংখ্যান: কে এগিয়ে কলকাতা নাকি রাজস্থান?

হেড টু হেড পরিসংখ্যানে কলকাতা নাইট রাইডার্স ১৫-১২ তে এগিয়ে রয়েছে রাজস্থান রয়্যালসের চেয়ে। এই দুই দলের মধ্যে দুটি ম্যাচ অমীমাংসিত এবং একটি ম্যাচের ফলাফল অপ্রকাশিত। ইডেন গার্ডেন্সেও কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড বেশ ভালো; এখানে অনুষ্ঠিত ১০টি ম্যাচের মধ্যে KKR ৬টিতে জয় লাভ করেছে।

দলীয় খবর: রাহানের চোট ও রাজস্থানের সম্ভাব্য পরিবর্তন

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচে KKR অধিনায়ক অজিঙ্ক রাহানে চোট পেয়েছিলেন। ম্যাচ শেষের অনুষ্ঠানে তিনি অবশ্য দ্রুত সুস্থ হয়ে ফেরার আশ্বাস দিয়েছিলেন। রাজস্থান রয়্যালস যেহেতু টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে, তাই এই ম্যাচে তারা তাদের রিজার্ভ বেঞ্চের কিছু খেলোয়াড়কে সুযোগ দিতে পারে।

সম্ভাব্য একাদশ ও ইমপ্যাক্ট প্লেয়ার

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ এবং ইমপ্যাক্ট প্লেয়ার তালিকা নিচে দেওয়া হল:

কলকাতা নাইট রাইডার্স (KKR):
রহমানুল্লা গুরবাজ (উইকেট কিপার), সুনীল নারেন, অজিঙ্ক রাহানে (ক্যাপ্টেন), বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, অঙ্ককৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রোভমন পাওয়েল, হরশিত রানা, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী।

ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা

রাজস্থান রয়্যালস (RR):
যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, নীতীশ রানা, রিয়ান পরাগ (ক্যাপ্টেন), ধ্রুব জুরেল (উইকেট কিপার), শিমরন হেটমেয়ার, জোফরা আর্চার, মহিশ থিকশানা, কুমার কার্তিকেয়া, আকাশ মাধওয়াল, ফজলহক ফারুকি।
ইমপ্যাক্ট প্লেয়ার: শুভম দুবে।

ফ্যান্টাসি ক্রিকেটের জন্য সেরা বাছই

ফ্যান্টাসি ক্রিকেট খেলার জন্য উভয় দল থেকে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারেন:

KKR: অজিঙ্ক রাহানে, অঙ্ককৃশ রঘুবংশী, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, সুনীল নারেন।
RR: যশস্বী জয়সওয়াল, জোফরা আর্চার, বৈভব সূর্যবংশী, মহিশ থিকশানা, রিয়ান পরাগ।