BigNews: মাধ্যমিকের রেজাল্ট আর কিছুক্ষণের অপেক্ষা, নজর রাখুন আমাদের সাথে
May 2, 2025

আজ, ২ মে শুক্রবার, প্রকাশিত হচ্ছে মাধ্যমিক রেজাল্ট ২০২৫।
সকাল ৯:৪৫ থেকে অফিশিয়াল ওয়েবসাইট — wbresults.nic.in ও wbbse.wb.gov.in-এ রেজাল্ট দেখতে পারবেন।
এই বছর মাধ্যমিকে ৯.৮৪ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। পরীক্ষা হয়েছিল ১০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে। রেজাল্ট দেখা যাবে রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে। সকাল ১০টা থেকে স্কুল ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।
কীভাবে দেখবেন Madhyamik Result 2025:
১. wbresults.nic.in বা wbbse.wb.gov.in-এ যান।
২. ‘WB Madhyamik Class 10 Result 2025’ লিঙ্কে ক্লিক করুন।
৩. রেজিস্ট্রেশন নম্বর ও DOB দিন।
৪. স্কোরকার্ড দেখুন ও ডাউনলোড করুন।