“পেট খারাপ ও বমি হচ্ছিল”-হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন MLA কাঞ্চন, জেনেনিন কেমন আছেন?

একদিকে সফল অভিনেতা, অন্যদিকে তৃণমূলের ব্যস্ততম বিধায়ক। অভিনয়, রাজনীতি, নবজাতক সন্তানের দায়িত্ব, স্ত্রী’কে সময় দেওয়া – সবকিছু একা হাতে সামলাতে গিয়ে সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন কাঞ্চন মল্লিক। তবে তিনি ঠিক কতটা অসুস্থ হয়েছিলেন এবং কেন এমনটা হলো, তা খোলসা করেছেন তার স্ত্রী শ্রীময়ী। তিনি জানিয়েছেন, কাঞ্চন এখন সম্পূর্ণ সুস্থ আছেন।
ব্যস্ততার তুঙ্গে অভিনেতা-বিধায়ক
অভিনেতা হিসেবে কাঞ্চন এখন তার আগামী ছবি ‘আমার বস’-এর প্রচার নিয়ে ব্যস্ত। পাশাপাশি চলছে নতুন ছবি ‘রক্তবীজ ২’-এর শ্যুটিং। এর ওপর রাজনীতির ময়দানে তার ব্যস্ততা তো আছেই। সদ্য এক ফুটফুটে মেয়ের বাবা হয়েছেন তিনি। সব মিলিয়ে দম ফেলার ফুরসত নেই কাঞ্চনের। আর এই লাগাতার ব্যস্ততার মধ্যেই ঘটে শারীরিক অসুস্থতা।
অসুস্থতার কারণ ও হাসপাতালে ভর্তি
শ্রীময়ী তার একটি ভিডিও বার্তায় বলেছেন যে অনেকেই তাকে ফোন করে কাঞ্চনের গুরুতর অসুস্থতার কথা জিজ্ঞেস করছেন। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, “প্রথমে বলি আমার কাছে গুরুতর অসুস্থর সংজ্ঞাটা আলাদা। কাঞ্চন গুরুতর অসুস্থ নয়। ভুল বুঝবেন না। তবে কাঞ্চন অসুস্থ হয়েছিল মাঝে। আসলে যে কোনও শারীরিক অসুস্থতাই তো অসুস্থতা।” তিনি জানান, গত মাসের ১৩ বা ১৪ তারিখ থেকে কাঞ্চনের প্রায় দিনরাত শ্যুটিং চলছিল, অর্থাৎ সে সারারাত জেগে শ্যুটিং করছিল। এরপর অন্য শ্যুটিংও ছিল এবং গত ১৫ তারিখ থেকে কাঞ্চনের প্রচণ্ড বাড়াবাড়ি শুরু হয়। পেট খারাপ ও বমি শুরু হয়ে যায়।
প্রাথমিক অসুস্থতা সত্ত্বেও কাঞ্চন ওষুধ খেয়ে ম্যানেজ করার চেষ্টা করছিলেন। কিন্তু ১৬ তারিখে শ্যুটিং করতে করতে তিনি আর পেরে ওঠেননি। সকালে একটি অন্য শ্যুটিং ছিল, আর রাতে চলছিল ‘রক্তবীজ ২’-এর শ্যুটিং। সেখান থেকেই ফোন করে তিনি জানান যে তিনি আর পারছেন না। সেদিন রাত ১২টার সময় প্রচণ্ড ডায়েরিয়া ও ডিহাইড্রেশন নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্রীময়ী জানান, কাঞ্চন নাকি হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি হতে খুব একটা পছন্দ করেন না।
অনিয়মই ডেকে এনেছিল অসুস্থতা
শ্রীময়ীর এই ভিডিওতেই কাঞ্চনকে বলতে শোনা যায় যে তিনি এখন ‘ফিট অ্যান্ড ফাইন’ রয়েছেন। তবে তিনি যে অসুস্থ হয়ে পড়েছিলেন সেই কথা স্বীকার করেছেন অভিনেতা-বিধায়ক। তিনি জানান যে ‘রক্তবীজ ২’ শ্যুটিং চলাকালীন প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। যদিও অসুস্থতা নিয়েই শ্যুটিং করার চেষ্টা করেছিলেন, কিন্তু পরে আর শরীর সায় দেয়নি। আর এই কথা শুনে শ্রীময়ী মজার ছলে কাঞ্চনকে বলেন যে এটা প্রমাণিত অভিনেতার প্রথম ভালোবাসা, প্রথম বউ আসলে তার কাজ।
এরই সঙ্গে কাঞ্চন এও বলেন যে তিনি একটু অনিয়ম করে ফেলেছিলেন। আর এই কথা শুনেই শ্রীময়ী অভিযোগ করেন যে তাকে নাকি ‘উইন্ডোজ প্রোডাকশন’ থেকেই বলা হয়েছে যে কাঞ্চনকে বাড়ি থেকে খাবার পাঠালেও তিনি সেই খাবার খেতেন না বরং বাইরে থেকে তেল-ঝাল মশলাদার খাবার আনিয়ে খেতেন। যার ফলেই এই অসুস্থতা। উল্লেখ্য, শিবপ্রসাদ-নন্দিতা রায়ের প্রায় সব ছবিতেই কাঞ্চনের উপস্থিতি দেখা গিয়েছে এবং অভিনেতা নিজেও এই প্রযোজনা সংস্থার পরিবারের সদস্য হয়ে গিয়েছেন। ভিডিওর শেষে শ্রীময়ী সকলকে আশ্বস্ত করেছেন যে কাঞ্চন এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন।