OMG! স্বামীকে কুপিয়ে ভিডিও কল করে দেখাল প্রেমিককে, বিয়ের মাস না পেরোতেই ভয়ংকর পরিণতি

ভালোবাসার বদলে ভয়ংকর প্রতিশোধ! বিয়ের মাস না পেরোতেই মধ্যপ্রদেশের এক কিশোরীর নৃশংস কাণ্ডে স্তম্ভিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ১৭ বছর বয়সী ওই কিশোরী তার প্রেমিকের বন্ধুদের সহায়তায় মদের বোতল ভেঙে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে স্বামীকে। শুধু তাই নয়, হত্যার বীভৎস দৃশ্য ভিডিও কল করে প্রেমিককে দেখিয়েছে বলেও অভিযোগ উঠেছে। ইতোমধ্যে কিশোরী ও তার সহযোগীদের গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে একজন নাবালক।
নৃশংস এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুরে। ভারতীয় গণমাধ্যম আজকালের খবরে বলা হয়েছে, নিহত রাহুলের সঙ্গে মাসখানেক আগে বিয়ে হয় ওই কিশোরীর। তবে বিয়ের পর থেকেই সে তার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের পরিকল্পনা করছিল। গত ১৩ এপ্রিল ইনদওর-ইছাপুর জাতীয় সড়কের ওপর থেকে রাহুলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার পর তিনজনই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ১৫ বছর বয়সী রাহুলকে ভাঙা মদের বোতল দিয়ে অন্তত ৩৬ বার কোপানো হয়েছিল। এই বীভৎস হত্যাকাণ্ড দেখে শিউরে উঠেছেন তদন্তকারীরাও।
এই ঘটনায় জড়িত কিশোরী ও তার সহযোগীদের গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভালোবাসার সম্পর্ক কীভাবে এমন ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা ভেবে হতবাক সকলে। এই ঘটনা ফের একবার সমাজের মূল্যবোধ ও সম্পর্কের জটিলতা নিয়ে প্রশ্ন তুলেছে।