বাবা হলেন ‘সিনেবাপ’ মৃন্ময়, স্ত্রী রুমার কোল জুড়ে এলো ছেলে না মেয়ে?

বাবা হলেন ‘বিতর্কিত’ তবে জনপ্রিয় ইউটিউবার ‘সিনেবাপ’ ওরফে মৃণ্ময় দাস। মা হয়েছেন তাঁর স্ত্রী রুমা মোদক। নববর্ষের দিন, অর্থাৎ মঙ্গলবার, মৃণ্ময় নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে এই খুশির খবর জানিয়েছেন।
ফেসবুকে স্ত্রী রুমার সঙ্গে একটি ছবি পোস্ট করে সিনেবাপ লেখেন, ‘Blessed with a baby Boy (নজর ও লাভ ইমোজি Thanks you Universe’। অর্থাৎ, পুত্র সন্তানের বাবা হওয়ার জন্য তিনি মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মৃণ্ময়ের এই পোস্ট দেখা মাত্রই তাঁর অনুরাগীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন।
নেটদুনিয়ায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে ‘সিনেবাপ’-এর পরিচিতি রয়েছে। তবে, এর আগে বাংলার আরেক জনপ্রিয় ইউটিউবার ‘বং গাই’ কিরণ দত্তের সঙ্গে তাঁর প্রকাশ্য বাগবিতণ্ডা নেটপাড়ায় আলোচনার ঝড় তুলেছিল। ২০২২ সালে ‘দাদাগিরি’ অনুষ্ঠানে উত্তরবঙ্গকে কম গুরুত্ব দেওয়া নিয়ে মৃণ্ময়ের প্রশ্ন তোলার পর এই বিতর্কের সূত্রপাত হয়। এরপর কিরণ দত্ত তার জবাব দিলে দুজনের মধ্যে ভিডিও ও পাল্টা ভিডিওর মাধ্যমে আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে, যা একসময় তাঁদের পরিবার ও বন্ধুদের মধ্যেও ছড়িয়ে পড়ে। সেই সময় সিনেবাপের স্ত্রী রুমাকেও অনেকে বং গাই-এর পক্ষ নিতে দেখেছিলেন বলে শোনা যায় এবং তাঁদের দাম্পত্য জীবনেও tension তৈরি হয়েছিল বলে গুঞ্জন শোনা গিয়েছিল। এমনকি ডিভোর্সের খবরও শোনা গিয়েছিল। তবে, মঙ্গলবারের এই খুশির খবরে সেই জল্পনার অবসান ঘটল।
এছাড়াও, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে অশালীন মন্তব্য করার জেরে আইনি জটিলতায়ও জড়িয়েছিলেন সিনেবাপ। সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন।
এত বিতর্ক এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার পরেও, মৃণ্ময় ও রুমা তাঁদের জীবনে নতুন অতিথিকে স্বাগত জানালেন। পুত্র সন্তানের আগমনে তাঁদের পরিবারে যে খুশির আবহ তৈরি হয়েছে, তা মৃণ্ময়ের ফেসবুক পোস্টেই স্পষ্ট। অনুরাগীরাও তাঁদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।