“এসো হে বৈশাখ এসো এসো..”-পয়লা বৈশাখে প্রিয়জনকে শুভেচ্ছা পাঠান, রইলো ২৬টি মেসেজ

বাঙালির জীবনে বারো মাসে তের পার্বণ। আর সেই উৎসবের তালিকায় এক বিশেষ স্থান অধিকার করে আছে নববর্ষ। প্রবাদ আছে, ‘মর্নিং শোজ দ্য ডে’—তাই এই নতুন বছরের প্রথম দিনটিকে বাঙালিরা বিশেষভাবে উদযাপন করে থাকে। সৌর বর্ষপঞ্জি অনুসরণকারী অঞ্চলগুলিতে বৈশাখ মাসকে বছরের প্রথম মাস হিসেবে ধরা হয়, এবং এই মাসের প্রথম দিনেই পালিত হয় বাঙালির ঐতিহ্যপূর্ণ নববর্ষ। যদিও ভারতের অন্যান্য প্রান্তে এই উৎসব ভিন্ন নামে ও ভিন্ন রীতিনীতিতে উদযাপিত হয়।

বাঙালিদের জন্য পয়লা বৈশাখ এক নতুন উদ্দীপনা নিয়ে আসে। মিষ্টিমুখ, আত্মীয়-বন্ধুদের সাথে কোলাকুলি, ব্যবসায়ীদের হালখাতা, আর নতুন পোশাকে সেজে ওঠে আবালবৃদ্ধবনিতা। এই বিশেষ দিনে সবাই আহ্বান জানায় নতুন বছরকে। এই নববর্ষে আপনিও আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা (Noboborsho 1432 Wishes) শেয়ার করে আপনজনদের জানান নতুন বছরের আন্তরিক প্রীতি ও ভালোবাসা।

বাংলা নববর্ষ ১৪৩২ -এর শুভেচ্ছা বার্তা:

নতুন বছর শুরু হোক ভালোবাসা আর হাসির কল্লোলে। শুভ নববর্ষ ১৪৩২!

এসো হে বৈশাখ এসো এসো…আগামী দিনগুলো ভরে উঠুক আনন্দে। নতুন বছরের শুভেচ্ছা!

শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যকে।

হে নূতন, আবার এসো জীবনের প্রথম শুভ লগনে…সকলকে নববর্ষের শুভেচ্ছা।

পুরনো দিনের সব গ্লানি মুছে যাক, পুরনো কষ্ট হোক অতীত, পুরনো বেদনা আর মনে রেখো না। নতুন বছরের শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারের জন্য।

নববর্ষে নবরূপে রাঙিয়ে উঠুক প্রতিটি মুহূর্ত। আগামীর দিনগুলো হোক সুন্দর ও সমৃদ্ধ। শুভ নববর্ষ!

নতুন পোশাক, নতুন সাজ, আজ শুরু হোক নতুন বছর। মিষ্টি মন আর মিষ্টি হাসির সাথে জানাই রাশি রাশি শুভেচ্ছা…শুভ নববর্ষ!

আজ পয়লা বৈশাখ – নতুন সূর্যের আলোয় ঝলমল করুক নতুন আশা, নতুন প্রেরণা।

নতুন সকাল, নতুন দিন, চলুক নতুন করে সব শুরু। শুভ নববর্ষ ১৪৩২!

আপনি ও আপনার পরিবার সর্বদা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সুখে থাকুন।

শুভ নববর্ষ শুধু একটি দিন নয়, এটি নতুন সম্ভাবনার অনন্ত সূচনা।

পুরনো সব খারাপ স্মৃতি আর দুঃখকে ভুলে গিয়ে, নতুন আশা আর প্রতিজ্ঞা নিয়ে শুরু হোক নতুন বছর। শুভ নববর্ষ!

নতুন বছরে জাগুক নতুন আশা, জীবন হোক যেন এক রঙিন কবিতা!

তোমার সকল ইচ্ছে পূরণ হোক, ঈশ্বরের অপার ভালোবাসা থাকুক তোমার জীবনে। শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।

বিদায় রাগিণী বাজিয়ে গেল জীর্ণ পুরনো বছর, নববর্ষ বয়ে আনুক অফুরান আনন্দ আর হর্ষ। তোমাকে ও তোমার পরিবারকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।

বন্ধুত্বের রঙে ভরে উঠুক নতুন বছর, সম্পর্ক হোক আরও মধুর ও সুন্দর।

নীল আকাশের মেঘের ভেলায়, ঘাসের উপর শিশির কণায়, প্রজাপতির রঙিন ডানায়, ফাল্গুনের ফুলের মেলায়, বৈশাখে তোমায় জানাই আন্তরিক শুভেচ্ছা!

প্রতিটি দিন হোক নববর্ষের মতোই আনন্দময়। শুভ ১৪৩২!

বছরের প্রথম দিনে থাকুক একটুখানি হাসি আর অনেকখানি ভালোবাসা। সকলকে জানাই নববর্ষের আন্তরিক প্রীতি।

বাংলা নববর্ষ আপনার জীবনে নিয়ে আসুক আশীর্বাদের অঝোর ধারা।

বসন্তের কোকিলের গান, গ্রীষ্মের তপ্ত দুপুর, বর্ষার ভেজা কাশফুল—তাই মন চাইছে জানাতে তোমায় নববর্ষের শুভেচ্ছা! শুভ নববর্ষ ১৪৩২!

নববর্ষে হোক এক নতুন শুভ সূচনা, জীবনের পথে আসুক জয় আর সফলতা।

নতুন বছরের এই নতুন যাত্রা হোক শুধুই সুখ আর আনন্দময়! এই কামনায় তোমাদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা!

নতুন বছরে সবাই গাইব বৈশাখের গান, এসো হে বৈশাখ এসো এসো…শুভ নববর্ষ!

আশা করি, এই নববর্ষ তোমার জীবনের শ্রেষ্ঠ বছর হবে। তোমার সকল প্রত্যাশা পূরণ হোক এবং স্বপ্ন সত্যি হোক। শুভ নববর্ষ ১৪৩২!

বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা হলেও, নববর্ষের তাৎপর্য কিন্তু কোনো অংশে কম নয়। বর্তমানে এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে সেজে ওঠে শহরের সমস্ত শপিং মল থেকে শুরু করে অলিগলি। সকলে পুরনো দিনের রাগ-অভিমান, দুঃখ-কষ্ট ভুলে মেতে ওঠে নববর্ষের আনন্দ-উল্লাসে।