যুবকের মুখের মধ্যে সাঁতার কাটতে শুরু করল মাছ, অতঃপর যা হলো জানলে শিউরে উঠবেন !

বন্ধুদের সঙ্গে দিঘিতে হাত দিয়ে মাছ ধরতে ভালোবাসতেন বছর তিরিশের যুবক মণিকন্দন। ছিপের প্রয়োজন হত না তাঁর, জলের গভীরে নেমে বন্ধুদের সঙ্গে হাত দিয়েই ধরতেন মাছ। তারপর সকলে মিলে সেই মাছ ডাঙায় তুলতেন।
কিন্তু বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গ পাননি মণিকন্দন। মাছ ধরার প্রবল ইচ্ছে থাকায় একাই চলে যান কাছের দিঘিতে। হাত দিয়ে মাছ ধরায় তাঁর দক্ষতা ছিল, তাই সহজেই দুটি মাছ ধরে ফেলেন।
তবে সমস্যা হয় মাছ দুটিকে ডাঙায় তোলার সময়। সঙ্গে তো কেউ নেই! অগত্যা একটি মাছ হাতে চেপে ধরেন এবং অন্য মাছটিকে মুখ দিয়ে চেপে ধরেন তিনি। ধরা পড়া মাছ দুটি তখন ছটফট করছে। আচমকা মুখের মাছটি আরও জোরে ছটফট করতে শুরু করে এবং সেটি মণিকন্দনের মুখের মধ্যে ঢুকে যায়।
মেয়ের বিয়ের ১০ দিন আগে হবু জামাইয়ের সঙ্গে পালালেন শাশুড়ি, সঙ্গে নিলেন টাকা, গয়নাও
ছাত্রদের ব্যাগে কন্ডোম থেকে তাস, হেডস্যারের আচমকা তল্লাশিতে মিলল আরও জিনিস
তখনও জলের মধ্যেই ছিলেন মণিকন্দন। সম্ভবত জলের স্পর্শে মাছটি তখনও সতেজ ছিল। তাই সেটি যুবকের মুখের মধ্যে সাঁতার কাটার চেষ্টা করে। আর সেই চেষ্টাতেই মাছটি আটকে যায় মণিকন্দনের শ্বাসনালীতে।
প্রাণপণে মাছটিকে মুখ থেকে বের করার চেষ্টা করেন তিনি, কিন্তু ব্যর্থ হন। জল থেকে উঠে গ্রামের দিকে ছুটতে শুরু করেন মণিকন্দন। কিন্তু গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ।
চিকিৎসকেরা জানান, চেন্নাইয়ের বাসিন্দা মণিকন্দনের দেহে আর প্রাণ নেই। যে মাছটিকে তিনি ধরেছিলেন, সেই মাছই কেড়ে নিল তাঁর জীবন।
এই মর্মান্তিক খবরটি প্রথম প্রকাশিত হয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া-য়। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে এই ভয়াবহ ঘটনাটি ছড়িয়ে পড়লে অনেকেই স্তম্ভিত হয়ে যান। এমন অদ্ভুত পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে মণিকন্দনের পরিবার ও পরিচিত মহলে।