জেনেনিন ১২ রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে আজকের এই দিন (৫এপ্রিল ২০২৫)

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের পরিস্থিতি অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। রাশিফল আপনাকে বলবে কোনো কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কাল কি করলে আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন এবং আপনার সামনে কি বাধা আসতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে –
মেষ রাশি: আজ আর্থিক লাভের সম্ভাবনা থাকলেও, আপনার অধৈর্য্য স্বভাবের কারণে আশানুরূপ উপার্জন নাও হতে পারে। আপনার হালকা চালচলন অভিভাবকদের চিন্তার কারণ হতে পারে, তাই নতুন কিছু শুরুর আগে তাদের ভরসা অর্জন করুন। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটবে।
বৃষ রাশি: কর্মক্ষেত্র বা ব্যবসায় সামান্য অবহেলাও আজ আর্থিক ক্ষতির কারণ হতে পারে। ধর্মীয় স্থান বা আত্মীয়ের বাড়ি ভ্রমণের যোগ রয়েছে। কারও বিবাহযোগ তৈরি হতে পারে, আবার কেউ প্রেমের সম্পর্কে নতুন উদ্দীপনা অনুভব করবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পেতে পারেন।
মিথুন রাশি: ছোটখাটো ব্যবসা পরিচালনাকারীরা আজ পরিচিত কারও কাছ থেকে ব্যবসায়িক পরামর্শ পেতে পারেন, যা আর্থিক লাভের সুযোগ এনে দেবে। বিতর্কিত বিষয়ে প্রিয়জনের সঙ্গে তর্কে জড়ানো উচিত নয়। গভীর ভালোবাসার অনুভূতি আজ আপনাকে ছুঁয়ে যাবে, এর জন্য সময় বের করতে কৃপণতা করবেন না। সহকর্মীদের সরাসরি উত্তর দিন, অন্যথায় তারা বিরক্ত হতে পারে।
কর্কট রাশি: মানসিক দৃঢ়তা বজায় রাখুন। আজ বিনিয়োগ করা উচিত নয়। সন্তানের স্কুলের প্রোজেক্ট শেষ করতে আপনার সাহায্য লাগতে পারে। প্রেম আনন্দ ও উত্তেজনায় ভরপুর থাকবে। কর্মক্ষেত্রে দিনটি চমৎকার কাটবে। পছন্দের ম্যাগাজিন বা সাহিত্য পড়ে দিনটি উপভোগ করতে পারেন।
সিংহ রাশি: আর্থিক সমস্যা আপনার সৃজনশীল চিন্তাভাবনার পথে বাধা সৃষ্টি করতে পারে। ঘরোয়া কাজ ও অন্যান্য ফেলে রাখা কাজ শেষ করার জন্য আজকের দিনটি অনুকূল। আজ আপনি আপনার সঙ্গীর গভীর ভালোবাসার অনুভব করতে পারবেন। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময় কারও দ্বারা প্রভাবিত হবেন না।
কন্যা রাশি: আজ আপনি ব্যবসার উন্নতির জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, এক্ষেত্রে পরিচিত কেউ আর্থিক সাহায্য করতে পারে। আপনার জ্ঞান ও রসবোধ অন্যদের মুগ্ধ করবে। ভালোবাসার মানুষ আজ রোমান্টিক মেজাজে থাকবে। নতুন যৌথ উদ্যোগে বা অংশীদারিত্বে চুক্তিবদ্ধ হওয়া থেকে বিরত থাকুন।
তুলা রাশি: যারা এতদিন ধরে অযথা অর্থ খরচ করেছেন, তারা আজ আর্থিক কষ্টের সম্মুখীন হতে পারেন এবং সঞ্চয়ের গুরুত্ব উপলব্ধি করবেন। স্ত্রীর সঙ্গে ভালো বোঝাপড়া সংসারে সুখ ও সমৃদ্ধি আনবে। আজ প্রেমের আশা কম। কর্মক্ষেত্রে সকলে আপনাকে ভালোবাসবে ও সমর্থন করবে।
বৃশ্চিক রাশি: যারা এতদিন ধরে অযথা অর্থ খরচ করেছেন, তারা আজ আর্থিক কষ্টের সম্মুখীন হতে পারেন এবং সঞ্চয়ের গুরুত্ব উপলব্ধি করবেন। স্ত্রীর সঙ্গে ভালো বোঝাপড়া সংসারে সুখ ও সমৃদ্ধি আনবে। আজ প্রেমের আশা কম। কর্মক্ষেত্রে সকলে আপনাকে ভালোবাসবে ও সমর্থন করবে।
ধনু রাশি: আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব অন্যের দৃষ্টি আকর্ষণ করবে। আজ আর্থিক লাভের সম্ভাবনা থাকলেও দানধ্যান করলে মানসিক শান্তি লাভ করবেন। প্রেম ও বন্ধুত্বের বন্ধন দৃঢ় হবে। আজ ইভটিজিং বরদাস্ত করবেন না। কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। অফিসের পর পছন্দের কাজ করার সুযোগ পাবেন।
মকর রাশি: পরিবারের প্রবীণ সদস্যের সহায়তায় আজ আপনাকে নিজের অর্থ খরচ করতে হবে না। আপনি আপনার রোমান্টিক ভাবনা ও পুরনো দিনের স্বপ্নে ডুবে থাকবেন। কর্মক্ষেত্রে আজ দারুণ কিছু করার সুযোগ পাবেন। আপনার বাবা-মা আপনার সঙ্গীকে আশীর্বাদ করবেন, যা আপনার জন্য আনন্দের হবে।
কুম্ভ রাশি: আজ রাতে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে, পূর্বে দেওয়া ঋণ ফেরত আসতে পারে। আপনার ব্যক্তিত্ব অন্যদের প্রভাবিত করবে এবং আপনি পুরস্কৃত হবেন। সঙ্গীর অভাব আপনাকে বিষণ্ণ করে তুলবে। কর্মক্ষেত্রে ভালো কাজের জন্য পরিবারের সমর্থন অনুভব করবেন।
মীন রাশি: জমিজমায় বিনিয়োগ লাভজনক হতে পারে। মানসিক চাপ অনুভব করলে আত্মীয় বা বন্ধুদের সঙ্গে কথা বলুন, তারা আপনার চিন্তা কমাতে সাহায্য করবে। সন্ধ্যায় প্রেমের ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন মন খারাপের কারণ হতে পারে। সন্তোষজনক ফল পেতে ভালোভাবে পরিকল্পনা করুন।